আন্তর্জাতিক পুরুষ দিবস আজ
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে নারীদের অধিকারের কথা, বৈষম্যহীন সমাজের আকাঙ্ক্ষার কথা জানান দেয়। প্রতি বছর এই দিবসটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটা প্রশ্নও ঘুরে বেড়ায়- ‘একদিন ঘটা করে নারী দিবস পালনের কী হলো, বছরের বাকি ৩৬৪ দিন কি তবে নারীর নয়, আর নারীর জন্য আলাদা দিবস থাকলে পুরুষের দিবস কই?’ অথচ ১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস হলেও দিবসটি সম্পর্কে তেমন আলোচনা নেই, এমনকি পুরুষরাও জানেন না দিবসটিতে তাদের করণীয় কী?
সমাজ গবেষকরা বলছেন, পুরুষের যে কোনো কমতি থাকতে পারে বা তারও যে অধিকার দাবির ব্যাপার থাকতে পারে, সেটা তারা মনেই করেন না। সে কারণে দিনটি উদযাপন করা হয় না বা এ বিষয়ে যে কোনো দিবস আছে সেটা সম্পর্কে তেমন আগ্রহও নেই। প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বব্যাপী পুরুষ দিবস পালিত হয়। পুরুষদের মধ্যে লিঙ্গভিত্তিক সমতা, বালক ও পুরুষদের সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পুরুষের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার প্রধান উপলক্ষ হিসেবে এই দিবসটি উদযাপন করা হয়ে থাকে।
দিবসটির ইতিহাস বলছে, পুরুষ দিবস পালনের প্রস্তাব প্রথম করা হয় ১৯৯৪ সালে। তবে দিনটির ইতিহাস আরো পুরানো। ১৯২২ সাল থেকে সোভিয়েত ইউনিয়নে পালন করা হতো ‘রেড আর্মি অ্যান্ড নেভি ডে’। সে সময় দিনটি পালন করা হতো মূলত পুরুষদের বীরত্ব আর ত্যাগের প্রতি সম্মান জানিয়ে।
২০২১ সালের ৮ মার্চ নারী দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন বেসরকারি ব্যাংক কর্মকর্তা সাখাওয়াত হোসেন। তিনি লিখেছিলেন, ‘নারীরা কেন একদিন নিজেদের করে পেতে চাইবে? নারীদের জন্য দিবস থাকলে কেন পুরুষদের জন্য থাকবে না?’ সেই স্ট্যাটাসের সূত্র ধরে পুরুষ দিবসের কথা তাকে জানানো হলে তিনি স্বীকার করেন ‘বিষয়টি তার জানা ছিল না’। এ রকম একটা দিবসের দরকার কী কিংবা এই দিনে একজন পুরুষ কী করবেন, এমন প্রশ্নেরও কোনো উত্তর দিতে পারেননি এই ব্যাংক কর্মকর্তা।
দিনটিতে পুরুষেরা কী করতে পারেন- প্রশ্নে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক জোবাইদা নাসরিন বলেন, পুরুষরা পুরুষতান্ত্রিকতার থেকে কিভাবে বের হতে পারে সেটা নিয়ে চর্চার জায়গাটা নির্ধারণের চেষ্টা করতে পারেন। কেবল নারীরা পুরুষতান্ত্রিকতার শিকার তা নয়, পুরুষরাও এর শিকার হয়। সেই জায়গা থেকে নিজেদের বের করে আনার অঙ্গীকার করতে পারে।
তিনি বলেন, নারী দিবস পালনের সময় বলতে শোনা যায়- একটা দিবস উদযাপনের কী হলো? তার মানে হলো, এই পুরুষতান্ত্রিক মানসিকতার নারী পুরুষ আসলে ৩৬৫ দিনই তাদের করে ভাবতে চায়। সেই ভাবনা থেকে সরে দাঁড়ানের কাজটির শুরু আজকের দিনে হতে পারে।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি