ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

স্বস্তি ফিরতে শুরু করেছে কাঁচাবাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ১:৩২

গত কয়েক মাস ধরে বাজারে চড়া ছিল সব ধরনের সবজির দাম। শীত আসতে শুরু করায় বাড়ছে সবজির সরবরাহ। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। কিছুদিন আগেও ৬০-৭০ টাকার নিচে কোনো সবজি না পাওয়া গেলেও বর্তমান বাজারে সে দাম কমতে শুরু করেছে। শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে এ চিত্র দেখে গেছে। তবে ক্রেতারা বলছেন, আসন্ন শীতের এই সময় দাম আরো কম থাকার কথা। সে তুলনায় কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।

বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের বাজারে বড় সাইজের একটি ফুলকপি ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে বিক্রি হয়েছে ৬০-৭০ টাকায়। একইভাবে বাঁধাকপি প্রতি পিস ৩৫-৪০ টাকা, বরবটি ৮০ টাকা থেকে কমে প্রতি কেজি ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকা কেজির শিম ২০ টাকা কমে বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

শুক্রবারের বাজারে প্রতি কেজি কাঁচামরিচ দাম কমে ৮০-৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শসা ৪০ টাকা, মুলা ৪০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে টমেটো ‍এবং গাজর। বাজারে টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে আর গাজর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়। পেঁয়াজের কেজি মানভেদে ৬০-৬৫ টাকা।

ক্রেতারা বলছেন, বিগত কয়েক মাসের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে এটা ঠিক। তবে শীতের মৌসুমে অন্যান্যবার যেমন থাকে সে তুলনায় দাম এখনো বেশি। এখনো বাজারে সব সবজি বলতে গেলে ৫০ টাকার উপরেই বিক্রি হচ্ছে, যা সাধারণ নিম্ন-মধ্যম আয়ের মানুষের জন্য বেশিই বলা চলে। বিগত ৪-৫ মাস সবজির বাজার অনেকটা চড়া ছিল। তবে এখন কমতে শুরু করেছে। নতুন সবজি আসতে শুরু করলে এ দাম আরও কমে যাবে। 

জামান / জামান

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক