ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এডিবির ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১১-২০২১ দুপুর ১:৩৮

বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তা করার জন্য ১৫ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ২৭৫ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)। এডিবির এ অর্থে কোভিড-১৯ মহামারীর কারণে ক্ষতিগ্রস্ত ৩০ হাজার কুটির, মাইক্রো এবং ছোট আকারের উদ্যোক্তাকে সহায়তা করা হবে। এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এডিবি জানায়, যুব, প্রত্যাবর্তনকারী অভিবাসী শ্রমিক এবং গ্রামীণ জনগোষ্ঠী দ্বারা পরিচালিত কুটির, মাইক্রো এবং ছোট আকারের উদ্যোগের জন্য বাংলাদেশকে এ অর্থায়ন করা হবে। ঋণের এ অর্থে করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত বিশেষ করে, নারী উদ্যোক্তাদের সহায়তা করা হবে। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ৩০ হাজার ক্ষুদ্র উদ্যোক্তাদের এ ঋণের অর্থ দেবে এডিবি। এ অর্থ দেয়ার লক্ষ্য হচ্ছে কর্মসংস্থান সৃষ্টিকে সহজতর করে ক্ষতিগ্রস্ত গোষ্ঠীকে কোভিড-১৯ মহামারীর বিরূপ প্রভাব থেকে পুনরুদ্ধার করতে সহায়তা করা।

এডিবির দক্ষিণ এশিয়ার প্রধান ও আর্থিক খাত বিশেষজ্ঞ ডংডং ঝ্যাং বলেন, বাংলাদেশের কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারের দীর্ঘমেয়াদি কৌশলকে এডিবি শুরু থেকে সমর্থন করছে। তবে করোনা মহামারীর কারণে কর্মসংস্থানের চ্যালেঞ্জ আরো বেড়েছে। এজন্য ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের সাহায্য করতে এবং দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা করা হচ্ছে।

জামান / জামান

৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক