১০০’র নিচে নামল ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা
এডিস মশাবাহিত ডেঙ্গুজ্বরে আক্রান্তের সংখ্যা ২৪ ঘণ্টায় ১০০ জনের নিচে নামল। এ সময়ে রাজধানীসহ সারাদেশে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন। তাদের মধ্যে ঢাকাতেই ৭০ জন ও ঢাকার বাইরের হাসপাতালে দুজন ভর্তি হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র সূত্র জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন এমন রোগীর সংখ্যা ৫১৭ জন। তাদের ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি হওয়া ৭২ জনের মধ্য ঢাকায় সরকারি হাসপাতালে ৪১ জন ও বেসরকারি হাসপাতালে ২৯ জন ভর্তি হন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হন দুইজন।
এছাড়া চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬ হাজার ২০১ জন। তাদের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে নয়জন, মার্চে ১৩ জন, এপ্রিলে তিনজন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন এবং জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন এবং চলতি মাসের ১৯ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৫৪৬ জন ভর্তি হন।
একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ হাজার ৫৮৬ জন। মারা গেছেন ৯৮ জন। মারা যাওয়া ৯৮ জনের মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং চলতি মাসের ১৯ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি