ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ২৫৩


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯-১১-২০২১ বিকাল ৫:৪৬

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২৭ হাজার ৯৪৬ জনে। গত ২৪ ঘণ্টায় আরো ২৫৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে শনাক্তকৃত মোট করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৭১১ জন। শুক্রবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩৬টি ল্যাবে ১৮ হাজার ২৮টি নমুনা সংগ্রহ ও ১৮ হাজার ১২৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে এক কোটি ৬ লাখ ৯১ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার এক দশমিক ৪০ শতাংশ।

 আজ (১৯ নভেম্বর) পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় করোনা রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২৯৮ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৭ হাজার ৮১৬ জন। সর্বমোট শনাক্তের তুলনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।

সবশেষ ২৪ ঘণ্টায় করোনাই মৃতদের মধ্যে বিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব একজন, সত্তরোর্ধ্ব একজন এবং আশি বছরের বেশি বয়সী একজন রয়েছেন।

বিভাগওয়ারী পরিসংখ্যানে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন ও চট্টগ্রামে একজন রয়েছেন। বাকি বিভাগগুলোতে কারও মৃত্যু হয়নি। এ সময়ে মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও চারজন নারী।

দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির