বয়স ধরে রাখবে যে চার পানীয়
বয়স ৪০ পার হলেই চেহারায় পড়ে ভাটার টান। তবে ব্যতিক্রম আছে অনেক। তেমনি একজন বলিউডের হার্টথ্রুব রানী মুখার্জি। চেহারায় লাবণ্য ধরে রাখার রহস্য হিসেবে টাইমস অব ইন্ডিয়াকে চারটি জুসের কথা বলেছেন তিনি।
অ্যালোভেরা জুস : রানী তার দিনের শুরুই করেন অ্যালোভেরার জুস দিয়ে। অ্যালোভেরা জুস ত্বকের আর্দ্রতা ধরে রাখে এবং ত্বককে রাখে কোমল। এ ছাড়াও এ জুস শরীরে রক্ত সঞ্চালন বাড়ায়যা ত্বককে পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে।
করলার জুস : তিক্ত স্বাদের এই পানীয় পছন্দ করে এমন মানুষ খুব কমই আছে। কিন্তু সুগার কমানো থেকে শুরু করে এই পানীয়ের আছে আরও অনেক গুণ। রানী মুখার্জিও প্রতিদিনের রুটিনে রাখেন এক গ্লাস করলার জুস। এই জুস অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি-এর চমৎকার উৎস। এর প্রভাব পড়ে ত্বকেও।
গ্রিন টি : গ্রিন টির উপকার কে না জানে। স্বাস্থ্যের সঙ্গে এটি ঠিক রাখে ত্বককেও। গ্রিন টি ত্বকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে। নিয়মিত এ চা পানে ত্বকের লাবণ্য বাড়ে ও ত্বক সতেজ থাকে।
ডাবের পানি : রানী মুখার্জির অন্যতম প্রিয় পানীয় হচ্ছে ডাবের পানি। যাবতীয় কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলেন তিনি। ডাবের পানিতে প্রচুর ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও সোডিয়াম আছে। এর মধ্যে ভিটামিস সি ত্বকের কোলাজেন তৈরি করে। যার কারণে ত্বকে বয়সের ছাপ পড়ে যায় না।
জামান / জামান
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?
গরমে পোষ্যের পানিশূন্যতার ঝুঁকি কমাবেন যেভাবে
ক্ষতিকর কোলেস্টেরল কমানোর ৯টি ঘরোয়া উপায়
আপনার কিডনি নীরবে নষ্ট হয়ে যাচ্ছে না তো!
বাঙ্গি খাওয়ার উপকারিতা জেনে নিন
হজমে সমস্যা? কলার সঙ্গে এই দুই উপাদান মিশিয়ে খান
রোজায় যেসব খাবার শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে
ডায়াবেটিস রোগীরা স্ট্রবেরি খেতে পারবেন?
ঘুমালে ঘাম হয়? জেনে নিন কারণ
বাংলাদেশি রন্ধনশিল্পের গ্লোবাল আইকন হওয়ার পথে শেফ জাহেদ