বিরাটের জীবনের ‘মুশকিল আসান’ আনুশকা
বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ক্রিকেট বিশ্বের অন্যতম তারকা বিরাট কোহলি। অধিনায়ক হিসাবে আইপিএল-এ টানা ব্যর্থতা, টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নক-আউট পর্বের আগেই ছিটকে যাওয়া-একের পর এক ধাক্কায় জর্জরিত কিং কোহলি। টি-টোয়েন্টির অধিনায়কত্ব আগেই ছেড়েছেন, জোর চর্চা অদূর ভবিষ্যতে পঞ্চাশ ওভারের ম্যাচেও ক্যাপ্টেন্সির দায়িত্ব ছাড়বেন বিরাট। এই সব নিয়ে যখন প্রবল জলঘোলা তখন বিরাটের হাতটা শক্ত করে ধরে রেখেছেন এক বিশেষ মানুষ, বিরাটের জীবনের একমাত্র ‘মুশকিল আসান’ আনুশকা শর্মা। রোববার সকালে স্ত্রীর সঙ্গে একান্ত যাপনের মিষ্টি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন এই ব্যাটার।
ছবিতে দুজনের পোশাকে ধরা পড়ল রং মিলান্তি। গোল গলা সাদা টি-শার্টে লেন্সবন্দি কোহলি দম্পতি। ক্যামেরার দিকে তাক করে অদ্ভূত মুখভঙ্গি করছেন দুজনেই, এই মিষ্টি ছবিতে মন গলছে নেটপাড়ার। এই নিজস্বীর ক্যাপশনে বিরাট লিখেছেন, ‘মাই রক’, পাশে এঁকেছেন ভালোবাসার চিহ্ন। সত্যি তো বিরাটের সব মুশকিল সময়ের একমাত্র সঙ্গী, তার সাহসের উৎস এই মানুষটি।
আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ খেলতে তিলোত্তমায় মাঠে নামবে রোহিত অ্যান্ড কোম্পানি। তবে টিম ইন্ডিয়ার সঙ্গী নন বিরাট, তিনি আপতত বিশ্রামে। ছুটি কাটাচ্ছেন পরিবারের সঙ্গে।
‘বর নে বানাদি জোড়ি’, বিরাট-আনুশকাকে দেখে একথাই বলে উঠেন অনুরাগীরা। দুইজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল, অথচ সেই সাফল্যের চাকচিক্য কোনওদিন অন্তরাল হয়ে দাঁড়ায়নি তাদের প্রেম কাহিনিতে। চলতি বছরেই ‘বিরুশকা’র জীবনে এসছে ফুটফুটে পরী। ভামিকা পূর্ণতা দিয়েছে তাদের সম্পর্ককে।
২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হয়েছিল বিরাট কোহলি ও আনুশকার শর্মার। প্রথম দেখতেই আনুশকাকে মনে ধরেছিল বিরাটের। চার বছর চুটিয়ে প্রেম করবার পর ২০১৭ সালের ডিসেম্বরে ইতালির লেক কোমোতে রূপকথার বিয়ে সেরেছিলেন দুজন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
ঈদে পূজা চেরির নতুন সিনেমা
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার