১১ দিন পর টঙ্গী সেতু দিয়ে যান চলাচল শুরু
গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর ওপর টঙ্গী সেতুর ধসে যাওয়া স্ল্যাবের সংস্কারকাজ শেষ হওয়ায় যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। রোববার (২১ নভেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ্ আল-মামুন জানান, বিআরটিএ কর্তৃপক্ষ সেতুটিতে যান চলাচলের উপযোগী মর্মে ক্লিয়ারেন্স দেয়। এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ সমন্বয় করে দুপুর পৌনে ১২টার দিকে সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়।
এর আগে ৯ নভেম্বর রাত ৩টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীর ওপর টঙ্গী সেতুর পুরোনো স্ল্যাব ড্যামেজ থাকায় তার কিছু অংশ ভেঙে পড়ে। এতে ওই পথে সব ধরনের যানবাহন চলাচলে ধীরগতি এবং দীর্ঘ যানজট চরম আকার ধারণ করে। পরে বিআরটিএ কর্তৃপক্ষ ভাঙা অংশ মেরামত করে বুধবার সকাল ১০টার দিকে সেতুর দুই লেনে যানবাহন চলাচল শুরু করে। পরে ঝুঁকি বিবেচনায় বুধবার রাত ১২টা থেকে ওই সেতু দিয়ে যান চলাচল পুরোদমে বন্ধ করে দিয়ে ১২ দিন সময় নেয় কর্তৃপক্ষ।
পরে দেশি-বিদেশি বিশেষজ্ঞরা ক্ষতিগ্রস্ত সেতুটি পরিদর্শন করে তা সংস্কারের জন্য ১২ দিন সময় নেন। সে অনুযায়ী ২১ নভেম্বর সেতু দিয়ে যান চলাচল শুরু হওয়ার কথা ছিল।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি