ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

পাকিস্তানের সমর্থন শোভনীয় নয়, বিষয়টি দেখে আইনি ব্যবস্থা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২১ দুপুর ৩:৪৪

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের সমর্থন শোভনীয় নয়। বিষয়টি দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার (২১ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে স্বাধীন বাংলা ফুটবল দলের জার্সি হস্তান্তর করা হয়। 

মিরপুরে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আসা পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন করে তাদের পতাকা ওড়ান কিছু দর্শক। দেশের খেলায় ভিনদেশকে সমর্থন দিয়ে পতাকা ওড়ানো নিয়ে ইতোমধ্যে নানা আলোচনা-সমালোচনা হচ্ছে।  

বাংলাদেশের বিপক্ষে খেলার সময় পাকিস্তান দলকে সমর্থনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আপনারা বিষয়টি সরকারের দৃষ্টিগোচর করেছেন, আমরা আবশ্যই পরীক্ষা-নিরীক্ষা করে দেখব।

তিনি বলেন, এটা দুর্ভাগ্যজনক, যদি কেউ করে থাকে। একটা টিমকে যে কেউ সাপোর্ট করতে পারে, কিন্তু বাংলাদেশের সঙ্গে খেলার দিন অন্য টিমকে সাপোর্ট করা, একটা দেশপ্রেমিক নাগরিকের জন্য নিঃসন্দেহে কারো কাছে এটা শোভনীয় মনে হবে না।

কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতা থেকে উদ্ধৃত করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি।

তিনি বলেন, দৃষ্টিতে যেহেতু এসেছে, এটা সরকার পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে এবং আইনগত ব্যবস্থা অবশ্যই নেবে। তারা বাংলাদেশের নাগরিক কি না, আমিও ঠিক জানি না, শুনলাম। আমরা বসে দেখব ইনশাল্লাহ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, মন্ত্রিপরিষদ সচিব খন্দাকার আনোয়ারুল উসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন এবং স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়রা।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির