ডিভোর্সের ৮ বছর পরও স্বামীর জন্য শ্রীলেখার মন খারাপ!
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী মানুষ। সোজাসাপ্টা কথা বলা কিংবা সাহসী রূপে আবির্ভুত হতে পছন্দ করেন তিনি। এ কারণেই হয়ত প্রিয় মানুষটির সঙ্গে পথচলা দীর্ঘ হয়নি। ১০ বছর সংসার করে ২০১৩ সালে বিবাহবিচ্ছেদ করেন অভিনেত্রী।
২০০৩ সালের ২০ নভেম্বর শিলাদিত্য স্যান্নালকে বিয়ে করেছিলেন শ্রীলেখা। গতকাল ছিল তাদের বিবাহবার্ষিকী। তাদের সম্পর্কটা ৮ বছর আগেই অতীত হয়েছে। কিন্তু এখনো স্বামীর জন্য তার মন খারাপ হয়। তাইতো ভেঙে যাওয়া বিয়ের তারিখটা মনে রেখে আবেগঘন পোস্ট দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
শনিবার (২০ নভেম্বর) বিয়ের একটি ছবি শেয়ার করেন শ্রীলেখা। ক্যাপশনে লেখেন, ‘কিছু কিছু দিন জীবনে এমন দাগ কেটে যায় বা এমন ক্ষত দিয়ে যায়, যা চিরতরে থেকে যায়। একইসঙ্গে সেই ক্ষত যন্ত্রণার আবার ভালোলাগারও। ২০০৩ সালের এমনই এক ২০ নভেম্বর বিয়ে করেছিলাম। আর এই ২০ নভেম্বরই আমার বাবার জন্মদিন। দুটো দিনই আজ আমার জীবনে অতীত। বিয়েও অতীত হয়েছে আর বাবাও ছেড়ে চলে গেছে। আমি শুধু স্মৃতির পাতা ওল্টাচ্ছি।’
কিছু দিন আগেই শ্রীলেখার বাবা মারা গেছেন। মৃত্যুর পর এটিই প্রথম জন্মদিন ছিল। তাই বিশেষ দিনটিতে অভিনেত্রীর মন কতখানি ভারি হয়েছে, তা বাড়িয়ে বলা নিষ্প্রয়োজন।
উল্লেখ্য, শ্রীলেখা ও শিলাদিত্যের সংসারে একটি কন্যার জন্ম হয়েছিল। তার নাম ঐশী। মেয়ে এখন মায়ের কাছেই থাকে। তবে বাবার সঙ্গেও যোগাযোগ নিয়মিত। সন্তানের কথা ভেবে শ্রীলেখা ও শিলাদিত্যও তাদের মধ্যে সুন্দর সম্পর্ক বজায় রেখেছেন।
এমএসএম / এমএসএম
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই