খুলনা বিভাগের ১২৬ ইউপি নির্বাচন স্থগিত
করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে খুলনা বিভাগের ১২৬ ইউনিয়নের ভোট স্থগিত করছে নির্বাচন কমিশন (ইসি)। বাকী প্রথম ধাপের ইউপি ও শূন্য আসনের ভোটের বিষয়ে বিকেল ৩টায় সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। তবে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় লক্ষ্মীপুর-২ আসনের উপ-নির্বাচন আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে।আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বৃহস্পতিবার (১০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন সংক্রান্ত বিষয়ে বৈঠকে বসে কমিশন। বৈঠক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
ইউনিয়ন পরিষদগুলোর মধ্যে রয়েছে- খুলনা কয়রার আমাদি, বাগালী, মহেশ্বরীপুর, মহারাজপুর, কয়রা, উত্তর বেদকাশী ও দক্ষিণ বেদকাশী। দাকোপের পানখালী, দাকোপ, লাউডোব, কৈলাশগঞ্জ, সুতারখালী, কামারখোলা, তিলডাঙ্গা, বাজুয়া ও বানিশান্তা। বটিয়াঘাটার গংগারামপুর, বালিয়াডাঙ্গা ও আমিরপুর। দিঘলিয়ার গাজীরহাট, বারাকপুর, দিঘলিয়া, সেনহাটা, আড়ংঘাটা ও যোগীপুল। পাইকগাছার ষোলাদানা, রাড়ুলী, গড়ইখালী, চাঁদখালী, দেলুটি, লতা, হরিঢালী, ও কপিলমুনি।
বাগেরহাট সদরের বারুইপাড়া, বেতরতা, বিষ্ণুপুর, ডেমা, কাড়াপাড়া, খানপুর ও রাখালগাছি। ফকিরহাটের বেতাগা, লখপুর, পিলজংগ, ফকিরহাট, বাহিরদিয়া মানসা, নলধা মৌভোগ ও শুভদিয়া। মোল্লাহাটের উদয়পুর, চুনখোলা, কোদালিয়া, গাওলা, কুলিয়া ও আটজুড়ি। চিতলমারীর বড়বাড়ীয়া, হিজলা, শিবপুর, চিতলমারী, কলাতলা, চরবানিয়ারী ও সন্তোষপুর। কচুয়ার গজালিয়া, ধোপাখালী, মঘিয়া, কচুয়া, গোপালপুর, রাড়ীপাড়া, বাধাল। রামপালের গৌরম্ভা, বাইনতলা, হুড়কা, মল্লিকের বেড়, বাঁশতলী, উজলপুর, রামপাল, রাজনগর, পেড়িখালী ও ভোজপাতিয়া। মোংলার চাঁদপাই, বুড়িরডাংগা, চিলা, মিঠাখালী, সোনাইলতলা ও সুন্দরবন। মোরেলগঞ্জের পঞ্চকরন, দৈবজ্ঞহাটী, চিংড়াখালী, হোগলাপাশা, বনগ্রাম, বলইবুনিয়া, হোগলাবুনিয়া, বহরবুনিয়া, নিশানবাড়ীয়া, মোরেলগঞ্জ, খাউলিয়া, তেলিগাতী, পুটিখালী, রামচন্দ্রপুর, জিউধরা ও বারইখালী। শরণখোলার ধানসাগর, খোন্তাকাটা, রায়েন্দা ও সাউথখালী।
সাতক্ষীরা কলারোয়ার কয়লা, হেলাতলা, যুগীখালী, জয়নগর, জালালাবাদ, লাঙ্গলঝাড়া, কেঁড়াগাছি, সোনাবাড়িয়া, চন্দনপুর ও দেয়াড়া। তালার ধানদিয়া, তেঁতুলিয়া, তালা, ইসলামকাটি, মাগুরা, খেসরা, জালালপুর, খলিলনগর, নগরঘাটা, সরুলিয়া ও খলিষখালী।
এমএসএম / জামান
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন