ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ব্যাংকের উত্থানে বড় পতন থেকে পুঁজিবাজারের রক্ষা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২১ বিকাল ৬:৫৭

ব্যাংক খাতের শেয়ারের উত্থানে বড় দরপতন থেকে রক্ষা পেয়েছে পুঁজিবাজার। এদিন প্রথম দেড় ঘণ্টা সূচকের উত্থান হলেও শেয়ার বিক্রির চাপে শেষ তিন ঘণ্টায় দরপতন হয়েছে। প্রথম কার্যদিবস রোববার (২১ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ৪ পয়েন্ট। ফলে গত সপ্তাহের চার কার্যদিবসে সূচক বৃদ্ধি শেষে নতুন সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে দরপতন হলো। বাজার সংশ্লিষ্টরা পুঁজিবাজারের এ অবস্থানকে মূল্য সংশোধন বলে অভিহিত করেছেন।

ডিএসইর তথ্যমতে, এদিন ব্যাংক খাতের ৩২টি প্রতিষ্ঠানের মধ্যে ২৭টির দাম বেড়েছে, কমেছে ৫টির। এর বিপরীতে বিমা, আর্থিক প্রতিষ্ঠান এবং বস্ত্র খাতে শেয়ারের দাম কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৩০টির, অপরিবর্তিত রয়েছে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক ৬ পয়েন্ট কমে ৭ হাজার ৮৫ পয়েন্টে অবস্থান করছে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমেছে এবং ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৮৬ কোটি ২৭ লাখ ১৮ হাজার টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪৬১ কোটি ৩ লাখ ৬২ হাজার টাকা। এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো, আইএফআইসি ব্যাংক, ওয়ান ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্রিমিয়াম ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক এবং জেনেক্স ইনফোসেস লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট কমে ২০ হাজার ৭১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টি শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ৭১ কোটি ৮৪ লাখ ৫৮ হাজার ১৪২ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৩৪৫ টাকা।

জামান / জামান

পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ

প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে

নতুন আমদানি নীতি চালু করলো সরকার

রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের

১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা

সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা

চট্টগ্রাম বন্দরের ৪৪২ কনটেইনার পণ্য উঠছে ই-নিলামে

নতুন সরকারের অগ্রগতি ও অবনতির ৩১ সূচক

পূর্ণাঙ্গ পর্ষদ ছাড়াই চলছে ইসলামী ব্যাংক, ক্ষুব্ধ গ্রাহকরা

বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে ১২ বিলিয়ন ডলারের : মন্ত্রী

সরকারের ৬ মাস : ১২ সূচকে স্বস্তি, ১৯টিতে গভীর শঙ্কা

পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী