প্রস্তাব পেয়ে মনে হলো চেষ্টা করে দেখি: দীঘি
কিছু দিন আগেই দীঘি জানিয়েছেন, আপাতত সিনেমায় কাজ করবেন না। পরীক্ষার জন্য মাস দুয়েকের জন্য বিরতি নিয়েছেন। আগামী ২ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে তার এইচএসসি পরীক্ষা। গত ১৫ নভেম্বর এ বছরের জন্য সর্বশেষ শুটিং করেন তিনি।
সিনেমায় কাজ না করলেও এরই মধ্যে অন্য একটি কাজে যুক্ত হলেন দীঘি। ফ্যাশন মডেল হিসেবে র্যাম্পে হাঁটছেন তিনি। রোববার (২১ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হচ্ছে এই ফ্যাশন শো।
এর আগে কখনো র্যাম্প মডেলিং করেননি দীঘি। তাই উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে তরুণ এ অভিনেত্রী বলেন, ‘খুবই ভালো লাগছে। নতুন একটা অভিজ্ঞতা হবে। ভিন্নতার জন্যই কাজটি করছি। বাইরে এই ধরনের প্রোগ্রাম অনেক হলেও আমাদের দেশে তুলনামূলকভাবে একটু কম হয়। আগে এই ধরনের প্রস্তাব পেলে আগেই করা হতো। এবার যখন প্রস্তাবটা পেলাম, মনে হলো চেষ্টা করে দেখি।’
প্রথমবার র্যাম্পে হাঁটা নিয়ে কিছুটা ভয় ও সংশয়ে ছিলেন দীঘি। তবে বাসায় অনুশীলনের মাধ্যমে নিজেকে প্রস্তুত করে নেন। এ বিষয়ে তার ভাষ্য, ‘আমি শুধু একটাই ভয় পাচ্ছিলাম, র্যাম্পে হাঁটা ব্যতিক্রম। মনে হচ্ছিল, সবাই এটা পারে না, আমি কি পারব! বেশ কয়েকবার বাসাতেই রিহার্সাল করেছি। পা ফেলার আলাদা ধরন আছে। সেগুলো শিখেছি। মোটামুটি আমার কাছে ভালোই লাগছে।’
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে সিনেমায় নাম লেখান দীঘি। পেয়েছিলেন জনপ্রিয়তাও। বড় হওয়ার পর ‘তুমি আছো তুমি নেই’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হয় তার। সর্বশেষ তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমার কাজ।
এমএসএম / এমএসএম
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন