ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

রাজশাহীতে বাড়ি পোড়া পরিবারের মাঝে কম্বল বিতরণ


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২২-১১-২০২১ দুপুর ১:২
রাজশাহী নগরীতে সম্প্রতি অগ্নিকাণ্ডে বাড়ি পোড়া পরিবারগুলোর মাঝে সত্যের জয় সামাজিক সংগঠন কম্বল বিতরণ করেছে।
 
গতকাল রোববার বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী নগরীর হোসনিগঞ্জ এলাকায় বাসা-বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তার পরপরই ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে সত্যের জয় সামাজিক সংগঠন নামক একটি সামাজিক সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিন খান সোহাগ, সাধারণ সম্পাদক মো. নাইম হোসেন ও কার্যনির্বাহী সদস্য মো. আরিফুল ইসলাম রোমান ঘটনাস্থলে যান এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। 
 
এ বিষয়ে রাসিকের ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রাসেল জামান বলেন, সত্যের জয় সামাজিক সংগঠন একটি ভালো কাজ করেছে। কাজটি প্রশংসার দাবি রাখে। ঘটনাস্থল আমি নিজেও পরিদর্শন করে এসেছি এবং তাদের বাসা-বাড়ি নির্মাণের জন্য দুই বান্ডিল টিন দিয়েছি। কিছুদিনের খাবারের জন্য কিছু খাদ্যসামগ্রী তুলে দিয়েছি।
 
সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি মো. সালাউদ্দিন খান সোহাগ বলেন, আমরা গরিব-অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে সব সময় থাকতে চাই এবং তাদের জন্য কিছু করতে চাই। এ সময় সত্যের জয় সামাজিক সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

এমএসএম / জামান

প্রবীণদের সেবায় পিরোজপুরে সেবা প্রদানকারী সংস্থা সমুহের সাথে এমওইউ সমঝোতা স্মারক ফলোআপ সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে ইয়াবাসহ ফটিকছড়ির এক যুবক গ্রেফতার

র‌্যাবের জালে কোটালীপাড়ার মাদক ব্যবসায়ী, উদ্ধার ৩,৯৫০ ইয়াবা

ধুনটে আল ইহসান ব্লাড নেটওয়ার্কের স্বেচ্ছাসেবী কর্মশালা ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পশ্চিম রেলে যান্ত্রিক প্রকৌশলীদের গতি যেন ১৮ মাসে বছর

পেকুয়ায় প্রবাসীর বাড়িতে সশস্ত্র ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট

তিন সন্তানের মাকে নিয়ে বিএনপি নেতা আজব আলীর ‘আজব’ কাণ্ড

রায়গঞ্জে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল মানসিক ভারসাম্যহীন ব্যক্তির

বাকেরগঞ্জ গ্রিন লাইভ ক্লিনিকের ব্যবসার অদৃশ্য সিন্ডিকেট :সেবার নামে ক্লিনিকে চলছে ব্যবসা বাণিজ্য

শৈলকুপা সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

প্রেমের সম্পর্কের জেরে কলেজ ছাত্রীর আত্মহত্যার অভিযোগ,মরদেহ উদ্ধার

হুমকিতে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ: জলবায়ু সংকট ও মানবসৃষ্ট আগ্রাসনে ধুঁকছে সুন্দরবন

কাপ্তাইয়ের আস্থা প্রকল্পের যুব ফোরাম ও স্থানীয় কমিউনিটির উদ্যোগে প্রকল্পের সমাপনী মূল্যায়ন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত