দেখেশুনেই এগিয়ে যাচ্ছে পাকিস্তান
রানটা খুব বেশি নয়। পাকিস্তানেরও তাই তাড়া নেই। দেখেশুনে জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তারা। দুই ওপেনার পাওয়ার প্লেতে ঝড়ো গতিতে রান তুলেননি। তবে হারাননি উইকেটও। পাওয়ার প্লের ছয় ওভারে ২৮ রান তুলেছে পাকিস্তান।
তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দেয় ১২৫ রানের লক্ষ্য। প্রথম ওভারেই মাহমুদউল্লাহ রিয়াদ বল তুলে দেন মেহেদী হাসানের ব্যাটে। ওই ওভারে তিন রান দেন তিনি।
পরের ওভারে তাসকিন আহমেদ দেন চার রান। এই দুই ওভারে একটিও বাউন্ডারি হজম করেনি বাংলাদেশ। পাকিস্তান বাউন্ডারি পায়নি নাসুম আহমেদের করা ইনিংসের তৃতীয় ওভারেও। এই ওভার থেকে আসে কেবল ২ রান।
চতুর্থ ওভারের চতুর্থ বলে প্রথম বাউন্ডারি পায় পাকিস্তান। শহিদুল ইসলামের বলে চার হাঁকান বাবর আজম। বাংলাদেশকে একমাত্র সাফল্য এনে দেন আমিনুল ইসলাম বিপ্লব। সপ্তম ওভারের শেষ বলে বাবরকে ফেরান তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার ৪ বল শেষে ৪১ রান তুলেছে পাকিস্তান।
এমএসএম / জামান
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়