ঢাকা বুধবার, ৪ মার্চ, ২০২৬

শেষ বলের রোমাঞ্চে হারল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-১১-২০২১ বিকাল ৫:৩৩

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটের হারে সিরিজে এবার সৌভাগ্যের মিরপুরেই হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ। রুদ্ধশ্বাস ম্যাচের শেষ বলে জয় পায় পাকিস্তান।

টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। মোহাম্মদ সাইফ হাসানের বদলে ইনিংস উদ্বোধন করতে নামেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারে পাকিস্তানের অভিষিক্ত পেসার শাহনেওয়াজ দাহানিকে বাউন্ডারি মেরে স্বাগতিক জানান এই বাঁহাতি ব্যাটার। এক বল পরেই শান্তকে বোল্ড করেন দাহানি। ৫ বলে ৫ রানে বিদায় নেন শান্ত।

সিরিজে প্রথম সুযোগ পাওয়া শামীম হোসেন নামে তিনে। শামীমের ব্যাট থেকে আসে চারটি চার। ২৩ বলে ২২ রানের ধীরগতির ইনিংস খেলে উসমান কাদিরের বলে সীমানার কাছাকাছি ইফতিখার আহমেদের তালুবন্দী হন শামীম। ৩৭ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ২ উইকেটে মাত্র ৫২ রান।

তৃতীয় উইকেটে জুটি গড়েন আফিফ হোসেন ধ্রুব ও নাঈম শেখ। তাদের জুটিতে আসে ৪২ বলে ৪৩ রান। কাদিরের বলে ক্যাচ তুলে দিয়ে আফিফ বিদায় নেন ২১ বলে ২০ রান করে। কাদিরের আগের ওভারেই দুইটি ছাক্কা হাঁকিয়েছিলেন অধিনায়ক রিয়াদের সাথে নাঈম গড়েন ২৫ বলে ৩১ রানের জুটি। ৫০ বলে ৪৭ রানের কচ্ছপগতির ইনিংস খেলে ১৯তম ওভারে বিদায় নেন নাঈম। তার ইনিংসে ছিল দুইটি করে চার ও ছক্কা। নাঈমের বিদায়ের পর মাঠে নেমে প্রথম বলে চার হাঁকিয়ে পরের ক্যাচ আউট হন নুরুল হাসান সোহান।

শেষ ওভারের প্রথম বলেই ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে তালুবন্দী হন রিয়াদও। অধিনায়ক ১৪ বলে ১৩ রান করেন। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ উইকেটে ১২৪ রান। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ৪ ওভারে ১৫ রান দিয়ে নেন দুইটি উইকেট। কাদির ৩৫ রানের বিনিময়ে দুইটি উইকেট পান।

১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানও ধীরগতিতে শুরু করে। সপ্তম ওভারে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন আমিনুল ইসলাম বিপ্লব। পাকিস্তানি অধিনায়ক বাবরকে শিকার করেন এই লেগ স্পিনার। ৩২ রানে ১ উইকেট হারায় পাকিস্তান। বাবর ফেরেন ২৫ বলে ১৯ রানের ইনিংস খেলে।

ইনিংসের প্রথম ১০ ওভারে পাকিস্তান সংগ্রহ করে ১ উইকেটে ৪৬ রান। তারপরেই রান তোলার গতি বৃদ্ধি করেন মোহাম্মদ রিজওয়ান ও হায়দার আলি। ৪৮ বলে ৫০ রানের জুটি পূর্ণ করেন তারা দুইজন। ৫১ রানের জুটি ভাঙেন শহিদুল ইসলাম। রিজওয়ানকে বোল্ড করে প্রথম আন্তর্জাতিক উইকেট শিকার করেন শহিদুল। রিজওয়ান করেন ৪৩ বলে ৪০ রান।

বোলারদের দৃঢ়তায় স্বপ্ল রানের ম্যাচও গড়ায় শেষ ওভারে। শেষ ৬ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৮ রান। পাকিস্তানকে আটকানোর দায়িত্ব নিজ হাতে তুলে নেন অধিনায়ক রিয়াদ। প্রথম বলটি ডট দেন এবং দ্বিতীয় বলেই তিনি শিকার করেন সরফরাজ আহমেদকে। পরের বলেই সাজঘরে ফেরেন হায়দার।

ইফতিখার নেমেই ছক্কা মেরে পাকিস্তানের পক্ষে নিয়ে যান ম্যাচ। পরের বলে তিনিও ক্যাচ আউট হন। শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ২ রান। রিয়াদ শেষ বলটি করার পরপরই হাত তুলে দেন ব্যাটার মোহাম্মদ নওয়াজ। বলটি সরাসরি স্ট্যাম্পে আঘাত হানে। তবে বলটি ডেড ঘোষণা করা হয়। শেষ বলে চার হাঁকিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন নওয়াজ।

এমএসএম / এমএসএম

খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়ালেন ব্রুক

মধ্যপ্রাচ্যে সংঘাত, ট্রাম্পের ‘ডোন্ট কেয়ার’ মনোভাব ও বিশ্বকাপ ঝুঁকি

বিশ্বকাপ শেষ ব্রাজিল তারকার, নেইমারের আবেগঘন বার্তা

পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা, যা বলছে বিসিবি

ভারতীয় ক্রিকেট বোর্ডে নতুন দায়িত্বে জহির

চীনের বিপক্ষেও হাই লাইন ডিফেন্স!

ইয়ামালের হ্যাটট্রিকে বার্সার দাপুটে জয়

ইরান যুদ্ধ : সৌদিতে বিমান বন্দরে আটকা পড়েছেন মুশফিক

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের স্পিনময় ম্যাচে জ্যাকসের বিশ্বরেকর্ড

প্রতিশ্রুতি রক্ষার ম্যাচে মেসির গোলে মায়ামির জয়

স্প্যানিশ ক্লাবের মালিকানা কিনলেন রোনালদো

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

বিশ্বকাপে যে প্রতিপক্ষের মুখোমুখি হতে চান না মেসি