ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে শিক্ষার্থীদের সড়ক অবরোধ


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ২২-১১-২০২১ রাত ৮:৪৮
আজ সোমবার (২২ নভেম্বর) দুপুর থেকে হঠাৎ শিক্ষার্থীরা গণপরিবহনে হাফ পাস (অর্ধেক ভাড়া) করার দাবিতে রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেন। মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে দুপুর থেকে বিকেল পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় শিক্ষার্থীরা সব বাসে শিক্ষার্থীদের জন্য সরকার নির্ধারিত ভাড়াকে অর্ধেক করার দাবি জানান।
 
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আমরা বাস ভাড়া অর্ধেক দিতে গেলে বাসের হেলপার ও চালকরা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক সময় এতটাই খারাপ আচরণ করে যে, লজ্জায় মুখ খুলে বলতেও পারি না। শিক্ষার্থীদের কাছে জানতে চাইলে সকালের সময়কে বলেন, আমাদের দাবি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাস ভাড়া যেন অর্ধেক করে দেয়া হয়। 
 
লালমাটিয়া গার্লস কলেজের শিক্ষার্থী সালমান-বিন সাহারিয়ার সকালের সময়কে বলেন, আমাদের একট‍াই দাবি, বাস ভাড়া অর্ধেক করে দিতে হবে যাতে আমাদের লেখাপড়ার খরচ কিছুটা হলেও কমে। আমাদের স্কুল-কলেজে যাতায়াতের জন্য হাফ পাস জরুরি। কারণ, অনেক শিক্ষার্থী ভাড়া না থাকায় স্কুল-কলেজে যেতে পারে না।
 
মোহাম্মদপুর সরকারি কলেজের এক শিক্ষার্থী বলেন, বাসে হাফ ভাড়া দিতে গেলে হেলপার ও চালকরা গালাগাল করে, যা ‍আমাদের এক ধরনের লজ্জায় ফেলে দেয়; বিশেষ করে মেয়ে শিক্ষার্থীরা যখন হাফ ভাড়া দিতে যায়। ওই শিক্ষার্থী আরো বলেন, সবচেয়ে বেশি খারাপ ব্যবহার করে মেয়ে শিক্ষার্থীদের সাথে। তাই এর একটি বিহিত হওয়া দরকার। 
 
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রতিটি বাসে সরকারিভাবে শিক্ষার্থীদের কাছ থেকে যেন অর্ধেক ভাড়া নেয়া হয়, সে নিশ্চয়তা আমাদের দিতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গে বাসের হেলপার ও চালকদের খারাপ ব্যবহার বন্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

এমএসএম / জামান

দলিল লেখক ও সার্ভেয়ার নাছির উদ্দিন ভূইয়া প্রকাশ্যে গণ্যমান্য লোকজনের সামনেই ঢাকায় অবস্থানরত সাংবাদিককে মেরে ফেলার হুমকী দিলেন

রাজধানীর বাড্ডায় জমি দখল ও জীবননাশের হুমকি: বিএনপি নামধারী শাহিনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ঢাকা উত্তর বিএনপির শীর্ষ নেতৃত্বে কারা, চলছে নানা হিসাব-নিকাশ

হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিদর্শন করলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান

তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক

উত্তরায় মাদকবিরোধী অভিযান, ৪ জনের কারাদণ্ড

একাধিক মামলা-তদন্তের নথিতে নাম : শাহজালালের ডিডি নজরুলকে নিয়ে নানা প্রশ্ন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় মোঃ আইয়ুব আলী

অটোরিকশাচালক রাহুল হত্যার আড়াই বছর পর রহস্য উদঘাটন করল পিবিআই

আন্দোলন-সংগ্রাম ও ত্যাগী রাজনীতিতে মহানগর উত্তর যুবদলের নেতৃত্বে আলোচনায় শিমুল আহমেদ

শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নবনিযুক্ত পরিচালক ডা. মীর্জা গোলাম সারওয়ারকে ‘সকালের সময়’ পরিবারের শুভেচ্ছা

ডেঙ্গু প্রতিরোধে ড্যাবের সায়েন্টিফিক সেমিনার ও লিফলেট বিতরণ

বিমান ভবনে সাংবাদিক প্রবেশে দুই দিনের নিষেধাজ্ঞা, কারণ নিয়ে ধোঁয়াশা