ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

আরো ৮৯ ডেঙ্গু রোগী  হাসপাতালে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-১১-২০২১ রাত ৯:৫৯

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৭৫ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি হন। এছাড়া চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৮ জন। এদিক, বর্তমানে সারাদেশে হাসপাতালে ভর্তি থাকা মোট ডেঙ্গুরোগীর সংখ্যা ৫০৬ জন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৩৮৮ জন ও বেসরকারি হাসপাতালে ১১৮ জন রোগী ভর্তি রয়েছেন।

সোমবার (২২ নভেমবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) ই-এমআইএস ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বর্তমানে হাসপাতালে ভর্তি নতুন রোগীদের মধ্যে রাজধানী ঢাকার সরকারি হাসপাতালে ৩২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৩ জন ভর্তি হন। এছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন ১৪ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ নভেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মোট ২৬ হাজার ৫৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৫ হাজার ৯৩৮ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

এই ২৬ হাজার ২০১ জন রোগীর মধ্যে জানুয়ারি মাসে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে’তে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন এবং ২১ নভেম্বর পর্যন্ত ২ হাজার ৮৮৭ জন হাসপাতালে ভর্তি হন।

এছাড়া চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৮ জনের মৃত্যু হয়। তার মধ্যে জুলাই মাসে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন এবং ১৯ নভেম্বর পর্যন্ত সাতজনের মৃত্যু হয়।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির