ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

রংপুরে বাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল-সমাবেশ


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ২৩-১১-২০২১ দুপুর ৩:৫১

মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৪তম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) রংপুর নগরীর শাপলা চত্বরে পার্টির জেলা আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তব্য দেন- সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি কমরেড অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, জেলা বাসদের সদস্য সচিব কমরেড মমিনুল ইসলাম, মিঠাপুকুর উপজেলার সমন্বয়ক জেলা সদস্য কমরেড আতিয়ার রহমান, সাদেক হোসেন, মিজানুর রহমান, ছাত্রনেতা যুগেশ ত্রিপুরা প্রমুখ৷ সভা পরিচালনা করেন জেলা বাসদ সদস্য অমল সরকার।

বক্তারা বলেন, আজ থেকে শতবর্ষ পূর্বে মহামতি লেনিন কার্ল মার্কসের তত্ত্বকে সঠিক প্রমাণ করে শ্রমিক শ্রেণির নেতৃত্বে ঐতিহাসিক বাস্তবতার এক নজির স্থাপন করেন। সারা দুনিয়ার মানুষের কাছে শোষণ বৈষম্যহীন একটি সামাজিক মালিকানাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করেন। নারী স্বাধীনতা, উৎপাদনের প্রত্যেকটি স্তরে নারীর অংশগ্রহণ, বিজ্ঞানচর্চার অবারিত সুযোগ সৃষ্টি, মহাকাশ অভিযান; সবক্ষেত্রেই সফলতার দুয়ার উন্মুক্ত করে দেন। সেই স্বপ্নকে ধারণ করে দুনিয়ার দেশে দেশে শ্রমজীবী মেহনতি মানুষ সমাজতান্ত্রিক দল গঠনের চেষ্টা করতে থাকে।

এরই ধারাবাহিকতায় ১৯৮০ সালের ৭ নভেম্বর কমরেড খালেকুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ গঠিত হয়। এরপর থেকে ধারাবাহিকভাবে পার্টি জনজীবনের নানা সংকটে সাধ্যানুযায়ী লড়াই সংগ্রাম করে জনগণের পাশে দাঁড়িয়েছে। তেল-গ্যাস, বিদ্যুৎ-বন্দর, প্রকৃতি-পরিবেশ রক্ষার আন্দোলন যেমন করেছে, পাশাপাশি কৃষকের ফসলের ন্যায্যমূল্য, অসহায়-দুস্থ ও শ্রমজীবীদের সারাবছর কাজ, গ্রাম-শহরে আর্মি রেটে রেশনিং, ওএমএস চালুর আন্দোলন অব্যাহত আছে।

বক্তাগণ সম্প্রতি বর্ধিত ডিজেলের মূল্য প্রত্যাহার, যানবাহনের অতিরিক্ত ভাড়া বাতিল করার আহ্বান জানান। পাশাপাশি বাসদসহ বাম প্রগতিশীল সংগঠনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

এমএসএম / জামান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি