ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

তিন দিন পেছাল চতুর্থ ধাপের ইউপি ভোট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-১১-২০২১ রাত ৯:৫৫

শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোটের তারিখ পিছিয়ে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৩ ডিসেম্বরের পরিবর্তে চতুর্থ ধাপের ৮৪০ ইউপিতে আগামী ২৬ ডিসেম্বর ভোটের নতুন তারিখ নির্ধারণ করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
 
মঙ্গলবার (২৩ নভেম্বর) ইসির যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান বলেন, ২৩ ডিসেম্বর এইচএসসির গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষা পেছানোর জন্য পর্যাপ্ত সময় না থাকায় শিক্ষামন্ত্রণালয় থেকে কমিশনে অনুরোধ করেছে যে, নির্বাচনের তারিখটি পরিবর্তন করা যায় কি না। কমিশন তাদের অনুরোধ বিবেচনায় নিয়ে ভোটের তারিখ পেছানোর সিদ্ধান্ত নেয়। 

এর আগে গত ১০ নভেম্বর চতুর্থ ধাপে ৮৪০ ইউপি ভোটের তফসিল ঘোষণা করে কমিশন। এই ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৫ নভেম্বর। বাছাই ২৯ নভেম্বর। আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর। আপিল নিষ্পত্তি ৩ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর। চতুর্থ ধাপে ৩৩টি ইউপিতে ইভিএমে ভোটগ্রহণ করা হবে।

ইতিমধ্যে চার ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯টি এবং দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে আগামী ২৮ নভেম্বর এবং চতুর্থ ধাপে ৮৪০ ইউপিতে ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপের তফসিল ঘোষণার অপেক্ষায় রয়েছে।

এমএসএম / এমএসএম

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির