ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

দেশে খেলাপি ঋণ ছাড়িয়েছে এক লাখ কোটি টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১১-২০২১ দুপুর ১০:৫৫

ব্যাংক খাতে খেলাপি ঋণ আবারও এক লাখ কোটি টাকা ছাড়িয়েছে। খেলাপি ঋণসংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিবরণী থেকে এ তথ্য পাওয়া গেছে। গত সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে ১ লাখ ১৬৮ কোটি টাকায় উঠেছে। গত বছর একই সময়ে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ৪৪০ কোটি টাকা। এক বছরে ব্যাংকগুলোয় খেলাপি ঋণ বেড়েছে ৫ হাজার ৭২৮ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মার্চে ব্যাংক খাতে খেলাপি ঋণ ছিল ৯৪ হাজার ২৬৫ কোটি টাকা, যা জুনে ৯৮ হাজার ১৬৪ কোটি টাকায় উন্নীত হয়। গত বছরের জুনে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৯৬ হাজার ১১৬ কোটি টাকা।

ব্যাংকাররা বলছেন, ব্যাংক খাতে যেভাবে খেলাপি ঋণ বৃদ্ধি পাওয়ার কথা ছিল, সেভাবে তা বাড়েনি। কারণ, বাংলাদেশ ব্যাংক আগামী ডিসেম্বর পর্যন্ত ঋণ পরিশোধে একরকম ছাড় দিয়ে রেখেছে। ফলে ঋণ শোধ না করেও অনেকে খেলাপির নাম ও খেলাপ হওয়া ঋণের তথ্য তালিকায় যুক্ত হয়নি।

তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের ঋণ বেড়ে দাঁড়িয়েছে ১১ লাখ ৬৫ হাজার ২১০ কোটি টাকা। এরমধ্যে ঋণ খেলাপির পরিমাণ ১ লাখ ১৬৮ কোটি টাকা। মোট খেলাপি ঋণের মধ্যে রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকে ৪৪ হাজার ১৬ কোটি টাকা, বেসরকারি খাতের ব্যাংকগুলোয় ৫০ হাজার ১৫৫ কোটি টাকা, বিশেষায়িত তিন ব্যাংকে ৩ হাজার ৬৯৯ কোটি টাকা ও বিদেশি ব্যাংকগুলোতে ২ হাজার ২৯৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, গত বছরের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে ঋণের পরিমাণ ছিল ১১ লাখ ৫৮ হাজার ৭৭৫ কোটি টাকা। এর মধ্যে ৮৮ হাজার ৭৩৪ কোটি টাকাই ছিল খেলাপি। সেই হিসাবে ঋণের ৭ দশমিক ৬৬ শতাংশ খেলাপি ছিল, যা গত জুনে বেড়ে হয়েছে ৮ দশমিক ৬১ শতাংশ। আর সেপ্টেম্বর শেষে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৮ দশমিক ৬০ শতাংশ।

ব্যাংকাররা বলছেন, দেশে নথিপত্রে খেলাপি ঋণ যত দেখানো হয়, প্রকৃত চিত্র তারচেয়ে তিনগুণ বেশি।

জামান / জামান

বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি

নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

বাড়ল সোনার দাম

নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম