ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

চতুর্থবারের মতো রংপুরে তরুণ সেরা করদাতা তৌহিদ হোসেন


সিদ্দিকুর রহমান, রংপুর photo সিদ্দিকুর রহমান, রংপুর
প্রকাশিত: ২৪-১১-২০২১ বিকাল ৫:১

২০২০-২১ অর্থবছরের রংপুর কর অঞ্চলের ১নং সেরা সর্বোচ্চ করদাতা পরপর চতুর্থ বারের মতো সম্মাননা গ্রহণ করেছেন রয়্যালটি মেগা মলের চেয়ারম্যান ও সুমি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. তৌহিদ হোসেন। এর আগে ২০১৮ ও ২০১৯ এবং ২০২০ সালেও তরুণ সম্মাননা পেয়েছিলেন তিনি।

আজ বুধবার (২৪ নভেম্বর) দুপুরে রংপুর আরডিআরএস ভবনের বেগম রোকেয়া অডিটোরিয়ামে রংপুর কর অঞ্চলের অধিক্ষেত্রাধীন রংপুর সিটি কর্পোরেশন ও জেলাভিত্তিক সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী সেরা করদাতাদের সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে ২০২০-২১ করবর্ষের সর্বোচ্চ কর প্রদান অনুষ্ঠানে তরুণ সেরা করদাতা রাষ্ট্রীয় সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোাস্তফা।

রংপুর কর অঞ্চলের কর কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টচার্য্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আবু তাহের মো. মাসুদ রানা, রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী, রংপুর  কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. মঞ্জুর আলম।

অনুষ্ঠানে রংপুর বিভাগের গাইবান্ধা ব্যতিত ৭ জেলা ও রংপুর সিটি কর্পোরেশন নিয়ে গঠিত রংপুর কর অঞ্চলের সেরা ৫৬ জন করদাতাকে রংপুর কর অঞ্চলের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়েছে। এবছর প্রতিটি জেলা ও রংপুর সিটি কর্পোরেশন থেকে সর্বোচ্চ করদাতা তিনজন হয়েছেন। দীর্ঘ মেয়াদী দুই জন হয়েছেন, সর্বোচ্চ নারী কর প্রদান কারী এক জন হয়েছেন, সর্বোচ্চ ৪০ বছরের নিচে তরুণ পুরুষ করদাতা হয়েছেন একজন মোট ৭ জন।সর্বোচ্চ কর প্রদানকারী তরুণ করদাতা, সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা এবং দীর্ঘ সময় কর প্রদানকারী- এই চার শ্রেণিতে ৫৬ জনকে সম্মানান দেওয়া হয়। এছাড়া ট্যাক্স কার্ডপ্রাপ্ত সেরা করদাতা হিসেবে একজন সম্মাননা পেয়েছেন।

এছাড়া একই সময়ে বাকি সেরা করদাতা অঞ্চলের আওতাভুক্ত কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর ঠাকুরগাঁও এবং পঞ্চগড় সার্কেল অফিসে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়।

এমএসএম / জামান

গোপালগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

চুয়েট'র ভিসি হিসেবে নিয়োগ পেলেন ড. আবু সাদাত সায়েম

ভেসে আসা সেই দুই শ্রীলঙ্কান জেলেকে সেফ হোমে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত

জাফরগঞ্জ ইউনিয়ন ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল

বারুর আলী হোসেন উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্যসেবার ব্যতিক্রমী আয়োজন

মুদাফফরগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যান শাহ আলমের ইন্তেকাল

শেরপুরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন

জাতীয় পর্যায়ে জুডো-কারাতে চ্যাম্পিয়ন ছালুয়া ফজলে রাব্বি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী (জাহিন)

মেঘনা দখল করে দুই হোটেল, অনুমতি ছাড়াই চলছে ‘জলবিলাস’

হোমিও চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ, ৬ মাসের গর্ভের জমজ দুই সন্তানের মৃত্যু

এমপি রাশেদা বেগম হীরার দেবিদ্বার সফর ঘিরে বিএনপির প্রস্তুতি সভা, তৃণমূলের সব কমিটি বিলুপ্ত ঘোষণা

টুঙ্গিপাড়ায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ে সচেতনতামূলক উঠান বৈঠক

জেলা আইনজীবী সমিতি ভবনের ঘটনায় কারাবন্দী ৭ আসামীর জামিন ও মুক্তির দাবিতে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি