বৃহস্পতিবার ফের মিরপুরের সড়কে নামবেন পোশাকশ্রমিকরা
বেতন-ভাতা বাড়ানোর দাবিতে মিরপুরের কয়েকটি সড়কে চলা আন্দোলন আজকের মতো স্থগিত করেছেন পোশাকশ্রমিকরা। বুধবার সকাল ৯টায় শুরু হওয়া আন্দোলন টানা পাঁচ ঘণ্টা চলার পর দুপুর দুইটায় শেষ হয়।
বেলা দুইটায় মিরপুর-১৩ নম্বরের মূল সড়কে সমবেত হয়ে আজকের মতো আন্দোলন স্থগিতের ঘোষণা দেন শ্রমিকরা। আগামীকাল সকালে আবারও আন্দোলন শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
এর আগে আজ সকাল ৯টায় মিরপুর-১০ নম্বর গোল চত্বর ও মিরপুর-১৩ নম্বরের বিএমএ গার্মেন্টসের সামনের সড়ক অবরোধ করেন শ্রমিকরা।
গতকাল মঙ্গলবার আন্দোলন চলাকালে মালিকপক্ষের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় দুইজন শ্রমিক নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আহত তিন শ্রমিককে মিরপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান সহকর্মীরা।
বিএমএ গার্মেন্টসের আন্দোলনকারী শ্রমিক সাদিয়া সকালে বলেন, বাড়ি ভাড়া, খাবার খরচসহ সব পণ্যের দাম বাড়তি। অথচ আমাদের বেতন ও সুবিধাদি বাড়ানো হয়নি। তাই বেতনভাতা বাড়ানোর দাবিতে তিনদিন আগে থেকে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন শুরু করেছি। আমাদের দাবি, বেতন বাড়ানোর পাশাপাশি শ্রমিকদের ওপর হামলার দায়ে মালিককে বিচারের আওতায় আনতে হবে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া আব্দুর রহমান নামে এক শ্রমিক বলেন, হামলা চালিয়ে যেসব শ্রমিককে মেরে ফেলা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। হামলাকারীদের সঠিক বিচার করতে হবে। একইসঙ্গে আমাদের বেতন ও হাজিরা বোনাস বৃদ্ধি, সবাইকে ঈদ বোনাসের আওতাভুক্ত করা এবং বাৎসরিক ছুটির অর্থ প্রদান করতে হবে।
সকালে আন্দোলন শুরু হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় জানিয়ে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানানো হয়েছিল। আজ আন্দোলনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি।
তবে আন্দোলনের কারণে মিরপুরে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে এবং সাধারণ মানুষ দুর্ভোগে পড়েছেন বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এমএসএম / এমএসএম
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি