নুসরাত ফারিয়ার নাচে কাঁপবে শারজাহ স্টেডিয়াম
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার নাচে কাঁপবে সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। ক্রিকেটের জন্য আলোচিত ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামে নিজের গাওয়া তিন জনপ্রিয় গান ‘পটাকা’, ‘আমি চাই থাকতে’ ও ‘হাবিবি’র সঙ্গে পারফর্ম করবেন তিনি।
আগামী ৩ ডিসেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত ফ্রেন্ডশিপ ফেস্টিভাল। সেখানেই উপভোগ করা যাবে ফারিয়ার পারফর্ম তথা নাচ। এর জন্য টিকিট কেনে যাবে আগামীকাল (২৫ নভেম্বর) থেকে।
বিষয়টি নিয়ে নুসরাত ফারিয়া বলেন, ‘‘শারজার স্টেডিয়ামের নাম অনেক শুনেছি। এবার সেই স্টেডিয়ামে আমি পারফর্ম করব ভাবতেই ভালো লাগছে। অনুষ্ঠানটিতে অংশ নিতে শিগগিরিই উড়াল দেবো। আশাকরি দারুণ একটা সময় কাটবে।”
সম্প্রতি বাংলাদেশে শুরু হয়েছে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় উদ্যোগে নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর এ সিনেমা ফারিয়া অভিনয় করছেন মুজিবকন্যা শেখ হাসিনা চরিত্রে। সংযুক্ত আরব আমিরাত থেতে ফিরে আগামী ৫ ডিসেম্বর এই সিনেমোর শুটিং ইউনিটে যুক্ত হবেন ফারিয়া।
উল্লেখ্য, নুসরাত ফারিয়া ছিলেন উপস্থাপক। তবে এখন পুরোদস্তুর নায়িকা। গত কয়েক বছরে বেশ কিছু আলোচিত সিনেমায় অভিনয় করেছেন। তার সমস্ত ব্যস্ততা এখন রূপালি দুনিয়া ঘিরেই। তবে এর ফাঁকে গানও করেন তিনি। ‘পটাকা’ ও ‘আমি চাই থাকতে’র পর সম্প্রতি প্রকাশ করেছেন নিজের আয়োজনে তৃতীয় গান ‘হাবিবি’।
এমএসএম / এমএসএম
প্রেম ভাঙার পর সৃজিত-সুস্মিতার হঠাৎ দেখা, যা হলো তারপর
ছেলেকে নিয়ে জলকেলিতে পরীমনি
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই