ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

দুই বুথে পাওয়া যাবে চট্টগ্রাম টেস্টের টিকিট


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-১১-২০২১ বিকাল ৬:৮

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। এই সিরিজের প্রথম ম্যাচের টিকিট পাওয়া যাবে দুই কাউন্টার থেকে।

ঢাকায় ওয়ানডে সিরিজের টিকিট বিক্রি করা হয়েছে শুধুমাত্র শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে। তবে চট্টগ্রামে এমএ আজিজ স্টেডিয়ামের টিকিট কাউন্টার এবং সাগরিকার বিটাক মোড়ে, সিটি কর্পোরেশন অফিসের কাছে পাওয়া যাবে ম্যাচের টিকিট।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পাওয়া যাবে প্রথম দিনের টিকিট। বাকি থাকলে ম্যাচের দিন অর্থাৎ শুক্রবারেও সংগ্রহ করা যাবে টিকিট।

টিকিটের মূল্য সর্বনিম্ন ১০০ থেকে সর্বোচ্চ ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ইস্টার্ন স্ট্যান্ড ১০০, পূর্ব দিকের ক্লাব হাউজ ২০০, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ৩০০ এবং রুফটপ (ছাদের ওপর) হসপিটালিটি টিকিট কিনতে হবে ৫০০ টাকা দিয়ে।

ঢাকার মতো চট্টগ্রামের ১৮ বা তার ঊর্ধ্ব বয়স্ক দর্শকদের জন্য করোনাভাইরাসের দুই ডোজ টিকা বাধ্যতামূলক করা হয়েছে। মাঠে প্রবেশের সময় গেটে টিকা গ্রহণের সার্টিফিকেট দেখা হবে বলে জানিয়েছে বিসিবি।

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব