ঢাকা শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

সার্বিকভাবে দেশের যে উন্নয়ন হচ্ছে তা অব্যাহত রাখাতে সবার সহযোগিতা চাই : বিভাগীয় কমিশনার


মাইনুল হক, সুনামগঞ্জ photo মাইনুল হক, সুনামগঞ্জ
প্রকাশিত: ২৫-১১-২০২১ দুপুর ৩:৩২
সিলেট বিভাগের কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে আছে। সার্বিকভাবে দেশের উন্নয়ন হচ্ছে, তা অব্যাহত রাখতে সবার সহযোগিতা দরকার। উন্নয়নের জন্য জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে খুব শীঘ্রই উন্নয়নশীল দেশে পরিণত হবে। সুনামগঞ্জ থেকে উড়াল সড়ক নেত্রকোনার সাথে সংযুক্ত হলে হাওরাঞ্চলের চেহারা পাল্টে যাবে, অর্থনৈতিকভাবে আরো সমৃদ্ধ হবে। যেহেতু হাওরনির্ভর এলাকা তাই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। চলমান ফসল রক্ষাবাঁধের কাজ গুণগতমান ঠিক রেখেই করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে মনিটরিং জোরদার করার আহ্বান জানান। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান জানান তিনি। 
 
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত বিভাগীয় কমিশনার সুনামগঞ্জ জেলা পর্যায়ের কর্মকর্তা,  জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময়ের সময় এসব কথা বলেন।
 
সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অসীম চন্দ্র বণিকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট , পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান, ডিডিএলজি মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক তামীম ইয়ামিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদুল হাসান, এনএসআইয়ের যুগ্ম-পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুল ইসলাম প্রামাণিক, এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম, ডেপুটি সিভিল সার্জন ডা. আশরাফুল হক, সাবেক সংসদ সদস্য শাহানা রাব্বানী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এমএসএম / জামান

হাইকোর্টের স্থগিতাদেশ বহাল থাকা অবস্থায় তরুণ কান্তি বালাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা কেন?

উৎপাদন ব্যাহত, জনজীবনে চরম ভোগান্তি; পরিস্থিতি স্বাভাবিক হতে আরও দুই সপ্তাহ

জাগো বাঁশখালী পেইজের আবু ছিদ্দিকের বিরুদ্ধে ২লাখ চাঁদাদাবির অভিযোগ

পাবনায় ব্র্যাক স্কুল শিক্ষিকার মৃতদেহ টয়লেট ট্যাংকির ভেতর থেকে উদ্ধার

রাণীশংকৈলের শিক্ষক ঢাকায় প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে ধরা খেয়ে বরখাস্ত

বৈদ্যুতিক শর্ট সার্কিটে পেকুয়ায় দুই দফা অগ্নিকাণ্ড, সর্বস্ব হারাল ৬ পরিবার

চাঁদপুর পৌরসভার ২০৫ কোটি টাকার বাজেট ঘোষণা

নেত্রকোনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জয়মনিহাট ইউনিয়নে মাদকের বিস্তার রোধে এলাকাবাসীর মানববন্ধন

টাঙ্গাইলে অতিরিক্ত জেলা প্রশাসকের বিরুদ্ধে নিজ দপ্তরে মদের টাকার লেনদেনের অভিযোগ : ভিডিও ভাইরাল

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

নোয়াখালীতে বাকপ্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, ৭ মাসের অন্তঃসত্ত্বা

রোগী আছে ডাক্তার নেই নিজেই ‘রোগাক্রান্ত’ বঞ্চিত সেবাপ্রার্থীরা