নতুন সুখবর দিলেন রাজ-শুভশ্রী
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল সকাল সুখবর দিলেন টলিউডের 'হ্যাপি কপল' রাজ-শুভশ্রী। প্রায় দুই বছরের অপেক্ষা শেষে মুক্তি পাবে এই পরিচালক-অভিনেত্রী দম্পতির নতুন সিনেমা ‘ধর্মযুদ্ধ’মুক্তির ঘোষণা দিলেন তারা। আগামী বছরের শুরুতেই বড় পর্দায় আসছে সিনেমাটি।
গত বছর এপ্রিলে সিনেমাটি মুক্তির তারিখ নির্দিষ্ট ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে অনির্দিষ্টকালের জন্য তা পিছিয়ে যায়। এরপর চলতি বছর স্বাধীনতা দিবসের প্রাক্কালেও ‘ধর্মযুদ্ধ’ মুক্তির ঘোষণা করেছিলেন রাজ। কিন্তু ফের বাতিল হয় পরিকল্পনা।
এদিন সোশ্যাল মিডিয়া পোস্টে শুভশ্রী জানালেন ‘পরিণীতা’র পর আবার কবে রুপোলি পর্দা মাতাতে ফিরছেন তিনি। রাজ ঘরনি জানান আগামী ২১ জানুয়ারি মুক্তি পাবে ‘ধর্মযুদ্ধ’।
সিনেমার নতুন পোস্টার শেয়ার করে শুভশ্রী লেখেন, ‘ধর্মের লড়াই নাকি বেঁচে থাকার লড়াই? ২১ জানুয়ারি, ২০২২ ‘ধর্মযুদ্ধ’ আসছে বাংলার সমস্ত প্রেক্ষাগৃহে’।
সিনেমার নামেই ইঙ্গিত পাওয়া যায় ধর্মযুদ্ধের বিষয় ভাবনার। বর্তমান সময়োপযোগী সিনেমা এটি। ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ, ধর্ম নিয়ে রাজনীতিই এই সিনেমার প্রেক্ষাপট।
শুভশ্রী ছাড়াও পরিচালক রাজের এই সিনেমায় মুখ্য ভূমিকায় থাকছেন সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, পার্নো মিত্র এবং স্বাতীলেখা সেনগুপ্ত।
সূত্র : হিন্দুস্তান টাইমস
এমএসএম / এমএসএম
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য