বাংলাদেশ আমাদেরই একটা অংশ : কৌশানি
ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কৌশানি মুখার্জি। অভিনয় করেন কলকাতার সিনেমায়। অর্ধ যুগের ক্যারিয়ারে পেয়েছেন দারুণ পরিচিতি। সেই সুবাদে এখন কাজ করছেন বাংলাদেশের সিনেমায়। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মাণাধীন সিনেমাটির নাম ‘প্রিয়া রে’।
বর্তমানে এই সিনেমার শেষ লটের শুটিং চলছে ইলিশের বাড়ি খ্যাত জেলা চাঁদপুরে। সেটা আবার শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খানেরও এলাকা। এর ফলে গ্রামীণ পরিবেশে আনন্দ-উল্লাসেই শুটিং করছেন কলকাতার নায়িকা।
লাইট-ক্যামেরা-অ্যাকশনের ফাঁকে বাড়ির আঙিনায়, কিংবা কোনো মাঠের কিনারে গাছের নিচে বসেই সাক্ষাৎকার দিচ্ছেন গণমাধ্যমকে। ব্যতিক্রম এই অভিজ্ঞতাও তার বেশ লাগছে। আগের লটের শুটিং করতে এসেও বাংলাদেশের প্রতি ভালোবাসা ও মুগ্ধতার কথা জানিয়েছিলেন এ অভিনেত্রী।
কৌশানি মনে করেন, বাংলাদেশ দূরের কিংবা অচেনা কোনো দেশ নয়। তাদেরই একটা অংশ। সম্প্রতি এক আলাপচারিতায় এ অভিনেত্রী বললেন, ‘আমার কাছে এটা দুই দেশ না। আমরা বলি এপার-ওপার বাংলা; কিন্তু এটা (বাংলাদেশ) আমাদেরই একটা অংশ। আমার কাছে মনে হয়, বাংলাদেশের প্রতিটা বাড়ি, মানুষ আমাদের পরিবার। কলকাতায় আমার সিনেমা মুক্তির পর এখানেও যখন মুক্তি পায়, তখন তারা যে প্রতিক্রিয়া দেখায়, সেটা সত্যিই প্রশংসনীয়। এখানে আসার পর সেটা আরও বেশি উপলব্ধি করছি। অবশ্য ঢাকায় থাকলে হয়ত আরও বেশি মানুষ দেখা করতে আসতো। যেহেতু শহর থেকে এটা দূরে, তাই অনেকেই আসতে পারছে না।’
বাংলাদেশের প্রতি টান থাকলেও এখানকার কোনো সিনেমা দেখা হয়নি কৌশানির। তিনি জানিয়েছেন, শাকিব খান কলকাতায় যেসব সিনেমা করেছেন, সেগুলোর দু’একটা দেখেছেন। কিন্তু একেবারে ঢালিউডের সিনেমা সেভাবে দেখার সুযোগ পাননি এ অভিনেত্রী।
উল্লেখ্য, ‘প্রিয়া রে’ সিনেয়াম্য কৌশানি অভিনয় করছেন শান্ত খানের বিপরীতে। যিনি শাপলা মিডিয়ার মালিক সেলিম খানের ছেলে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কলকাতার খরাজ মুখার্জি ও রজতাভ দত্তের মতো গুণী শিল্পীরা। এটি পরিচালনা করছেন পূজন মজুমদার।
এমএসএম / জামান
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য