শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি মেনে নিল বিআরটিসি
হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। আগামী ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীরা ৫০ শতাংশ ভাড়ায় যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (২৬ নভেম্বর) সকালে নিজ বাসায় নিয়মিত ব্রিফিংকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জানান, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে বিআরটিসি বাসের ভাড়া শতকরা ৫০ ভাগ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মন্ত্রী বলেন, শেখ হাসিনা সরকার জনগণের সরকার, জনঘনিষ্ঠ এবং যৌক্তিক কোনো দাবিতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকেন।
সম্প্রতি রাজধানীর বদরুন্নেসা কলেজের এক ছাত্রী বাসে হাফ ভাড়া দিতে চাওয়ায় তাকে ধর্ষণের হুমকি দেন ওই বাসের চালকের সহকারী। ওই ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠে রাজপথ। এরমধ্যেই নটর ডেম কলেজের এক শিক্ষার্থী সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মারা যাওয়ার পর ওই আন্দোলন আরো বেগবান হয়। শিক্ষার্থীদের বিভিন্ন দাবির মধ্যে গণপরিবহনে হাফ ভাড়া কার্যকরের দাবিও একটি।
আগামী ১ ডিসেম্বর থেকে শিক্ষার্থীরা হাফ ভাড়ায় বিআরটিসি বাসে যাতায়াত করতে পারবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ভ্রমণকালে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের ইস্যুকৃত ছবিযুক্ত বৈধ পরিচয়পত্র সাথে রাখতে হবে এবং প্রয়োজনে প্রদর্শন করতে হবে।
সেতুমন্ত্রী জানান, সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা বিআরটিসি বাসে চলাচলের ক্ষেত্রে এ সুবিধা পাবে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিন এই সুবিধা পাবে না। এ ব্যাপারে শিগগিরই বিআরটিসি প্রজ্ঞাপন জারি করবে বলে জানান ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বেসরকারি মালিকানাধীন বাস-মিনিবাসে চলাচলে শিক্ষার্থীদের কনসেশন (সুবিধা) দেয়ার বিষয়টি আলোচনার জন্য আগামীকাল শনিবার (২৭ নভেম্বর) বিআরটিএতে পরিবহন মালিক এবং শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সামাজিক দায়বদ্ধতা এবং শিক্ষার্থীদের দাবির প্রতি সংবেদনশীল থেকে পরিবহন মালিকরা ইতিবাচক সিদ্ধান্ত নেবেন বলে আশা করছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি