ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

রানে ফিরলেন লিটন, করলেন ফিফটি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ২:১৯

সমালোচনা তাকে ঘিরে ধরেছিল চারপাশে। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা ব্যর্থতায় দল থেকে বাদও পড়েছেন। কিন্তু টেস্টে নিজের চেনা ছন্দেই আছেন এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে পেয়েছেন হাফ সেঞ্চুরি। ফিরেছেন রানে। তার সঙ্গে সমান তালে রান ‍তুলছেন মুশফিকুর রহিমও।

টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম সেশনেই হারিয়েছে চার উইকেট। তবে এরপর থেকেই দলের হাল ধরেছেন লিটন ও মুশফিক। 

হাসান আলির বলে এলবিডব্লিউ হয়ে সাদমান ইসলাম ও শাহিন শাহ আফ্রিদির বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সাইফ হাসান। তিন নম্বরে খেলতে নামা নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হন। ফাহিম আশরাফের বলে সাজিদ খানের হাতে ক্যাচ দেন তিনি। এই তিন ব্যাটসম্যানই করেন ১৪ রান।

এর আগে বাংলাদেশের তিন টপ অর্ডার ব্যাটসম্যান কখনো সমান রানে আউট হননি। এমন ঘটনা ঘটল এই প্রথম। অধিনায়ক মুমিনুল হকও ফেরেন দ্রুতই। এরপর দলের হাল ধরেছেন লিটন ও মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫১ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান তুলেছে বাংলাদেশ। লিটন ৫৬ ও মুশফিকুর রহিম অপরাজিত আছেন ৪৩ রান করে। ফিফটি হাঁকানোর পথে ৬ চার ও ১ ছক্কা হাঁকিয়েছেন লিটন। 

এমএসএম / এমএসএম

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব