মুশফিক ও লিটনের ব্যাটে লড়াইয়ে ফিরছে বাংলাদেশ
শুরুতে চার উইকেট হারিয়ে কঠিন চাপে পড়ে বাংলাদেশ দল। সেই চাপ কাটিয়ে মুশফিক ও লিটন দাসের ব্যাটিংয়ে লড়াই করছে বাংলাদেশ।ইতোমধ্যে এই দুই ব্যাটসম্যানই অর্ধশত রান করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭১ রান ।
ব্যর্থ হলেন মুমিনুল ও শান্ত: সকালের শুরুতে দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে বাংলাদেশ। সেই চাপ কাটিয়ে উঠার চেষ্টা করতে থাকেন শান্ত ও মুমিনুল। কিন্তু তারাও সাইফ ও সাদমানের মত ব্যর্থ হয়ে মাঠ ছাড়ে। সাজিদ খানের বলে উইকেটকিপারের হাতে বল তুলে দেন মুমিনুল। তাঁর পরের ওভারে ফাহিম আশরাফের বলে সাজিদ খানের কাছে ক্যাচ আউট হন শান্ত। ব্যাট হাতে শান্ত ১৪ ও মুমিনুল ৬ রান করেন।
সাদমা ও সাইফের বিদায়:দলীয় ১৯ রানের মাথায় সাইফ হাসান সাজঘরে ফিরে গেলে উইকেটে আসেন নাজমুল হাসান শান্ত।শান্তকে সাথে নিয়ে নতুন জুটি গড়ার লক্ষে ব্যাটিং শুরু করেন সাদমান।কিন্তু এই জুটি দীর্ঘ করতে ব্যর্থ হন সাদমান। হাসান আলীর বলে এলবিডব্লিউ আউটের শিকার হন। ব্যাট হাতে সাদমান ১৪ রান করেন। অন্যদিকে সাইফও ১৪ রান করেন।
রাব্বির অভিষেক:অবশেষে অপেক্ষার প্রহর শেষ হলো ইয়াসির আলী রাব্বির।বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো তাঁর।অভিষেক টেস্ট ক্যাপ পেয়েছেন অধিনায়ক মুমিনুল হকের কাছ থেকে।
এর আগে পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা।এই ম্যাচ দিয়ে বাংলাদেশের শুরু হলো বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যাত্রা।
বাংলাদেশ: সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, সাইফ হাসান।
পাকিস্তান: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান
এমএসএম / এমএসএম
দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ
লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’
‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ
আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর
দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো
৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়
৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন
‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’
অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন
শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ
‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে
Link Copied