মার্চেই শুরু হচ্ছে ইয়ুথ ক্রিকেট লিগ
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের কয়েকদিন আগে থেকেই দেশের ক্রিকেটাররা বিশ্রামে রয়েছেন। কেবলমাত্র বাংলাদেশ নারী এ দলের ক্রিকেটাররা খেলার মধ্যে আছেন। ঘরোয়া ক্রিকেট দিয়ে শুরু হবে খেলা। আগামী ২৩ তারিখ থেকে ওয়ানডে ফরম্যাটের বিসিএল মাঠে গড়াবে। এরপর মার্চের প্রথম সপ্তাহে জুনিয়র ক্রিকেটারদের ইয়ুথ ক্রিকেট লিগ মাঠে গড়াবে। ২০২৬ যুব বিশ্বকাপ শেষে নতুন দল এখন গঠন হবে ২০২৮ বিশ্বকাপের জন্য।
সবকিছু ঠিক থাকলে মার্চের ৫ তারিখ হতে পারে এই টুর্নামেন্ট। ভেন্যু হিসেবে বিসিবির পরিকল্পনাতে রয়েছে কক্সবাজার এবং সিলেট। এই দুই জায়গাতেই রয়েছে দুটি করে মাঠ, যে কারণে এই দুটির একটিতেই চূড়ান্তভাবে হবে খেলা।
এই টুর্নামেন্টের মধ্যে দিয়েই গঠিত হবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারদের স্কোয়াড। যেখানে প্রাথমিকভাবে ৩০ জন ক্রিকেটার থাকবেন বলে জানা গেছে। বিসিবির একটি সূত্র ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছে।
এমএসএম / এমএসএম
মায়ামির কোচ বদলে মেসির হাত থাকার গুঞ্জন, মুখ খুললেন চাকরি হারানো কোচ
হালান্ডের জোড়া গোল, বড় জয় ম্যানসিটির
প্রতিপক্ষকে ৫ গোলে উড়িয়ে মৌসুম শুরু বায়ার্ন মিউনিখের
বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি
জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি