ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬

২০১৯ বিশ্বকাপ ফাইনালে যদি একাধিক সুপার ওভার থাকত!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫-২-২০২৬ দুপুর ১২:২৬

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান ম্যাচে দুটি সুপার ওভার হতে দেখে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামের একটি চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আহমেদাবাদে শনিবার রাতে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শেষে তিনি বললেন, ‘এটা খুব ভালো যে, এখন প্রথম সুপার ওভার টাই হলে দ্বিতীয় সুপার ওভার খেলার সুযোগ পাওয়া যায়। এটা বেশ চমৎকার ব্যাপার হতো...।’
নিশামের এক চিলতে হাসি দিয়ে বলা কথায় আক্ষেপ ঝরল। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কথা পরোক্ষভাবে উল্লেখ করেছেন তিনি। যেখানে নির্ধারিত খেলা ও সুপার ওভার টাই হয়েছিল। এখনকার মতো তখন একাধিক সুপার ওভারের নিয়ম ছিল না। বাউন্ডারির হিসাব নিকাশে ইংল্যান্ডকে বিজয়ী করা হয়। নিউজিল্যান্ডের ১৭ বাউন্ডারির বিপরীতে তারা ২৬টি মেরেছিল। ওই ম্যাচের পর নিশাম আফসোস নিয়ে সাবেক টুইটারে পোস্ট দেন, ‘বাচ্চারা খেলাধুলা করো না। হয় বেক করো নয়তো অন্যকিছু। তারপর মোটা ও সুখী থেকে ৬০ বছর বয়সে মারা যাও।’
ওই পোস্টের পর ধারণা করা হয়েছিল, নিশাম ক্রিকেট ছেড়ে দিচ্ছেন। কিন্তু এই কিউই অলরাউন্ডার পরে আরেকটি ওয়ানডে বিশ্বকাপ ও দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। এই আসরের দুই সুপার ওভারের ম্যাচে নিজের সংশ্লিষ্টতা নেই। তবে নতুন নিয়মে অন্যদের খেলতে দেখে খুশি তিনি।
নিশাম বললেন, ‘এই ধরনের কঠিন বা মোড় ঘুরিয়ে দেওয়া মুহূর্তগুলোর কারণেই এই টুর্নামেন্ট এত ভালো। এই আসরে ইংল্যান্ড-নেপালসহ বেশ কিছু ম্যাচ দেখেছি, যেগুলো শেষ পর্যন্ত গড়িয়েছে এবং টুর্নামেন্টের বাকি অংশে তার প্রভাব পড়েছে।’
আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার ম্যাচের শেষ অংশ দেখার অভিজ্ঞতা বললেন নিশাম, ‘ওই দিন এটা (আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা) দেখতে পাওয়া দারুণ ছিল। আমরা এখানে (আহমেদাবাদ) আসছিলাম, বিমানবন্দরে অপেক্ষা করছিলাম এবং হোটেলে টিভির আশেপাশে ছিল সবাই, বাস দেরিতে ছেড়েছিল, সব কিছু মিলিয়ে ওই খেলা দেখা ছিল দারুণ। আশা করি টুর্নামেন্টের বাকি সময়েও এমন কিছু চমৎকার ম্যাচ দেখতে পারব।’
এখন পর্যন্ত নিউজিল্যান্ডের খেলা তিন ম্যাচই হয়েছে একতরফা। আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে সহজে হারানোর পর তারা দক্ষিণ আফ্রিকার কাছে পরাজিত হয়েছে ৭ উইকেটে। সুপার এইটে ওঠার লড়াইয়ে ভালো অবস্থানে তারা। মঙ্গলবার চেন্নাইয়ে কানাডাকে হারাতে পারলে পরের পর্বে তাদের ওঠার আশা টিকে থাকবে।

 

এমএসএম / এমএসএম

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

তিন সিনিয়রকে বাইরে রেখে বাংলাদেশ সফরের দুটি দল ঘোষণা অস্ট্রেলিয়ার

এল ক্লাসিকোতে রিয়ালকে হারিয়ে বার্সেলোনার ২৯তম লিগ শিরোপা

দুই হাতে রান বিলিয়ে লজ্জার রেকর্ড গড়ল রাজস্থান

বিশ্বকাপে পাকিস্তান-আফ্রিকাকে হারানোর লক্ষ্য বাংলাদেশের

২০ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পাকিস্তান

বাজে বোলিংয়ে হতাশায় দিন শেষ করল বাংলাদেশ

মাঠ থেকে অনেক দূরের আসন, তবুও ফাইনালের টিকিটের দাম ১৪০ কোটি টাকা!

মেসির মতে তিনটি দেশ ২০২৬ বিশ্বকাপের শীর্ষ ফেভারিট

৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের

মুশফিকের শতক ও চারশ’র আশায় মধ্যাহ্নভোজে বাংলাদেশ

নেইমারের প্রশংসা করে তাকে বিশ্বকাপে দেখতে চাইলেন মেসি

শান্ত-মুমিনুলের ব্যাটে একশ পেরোল বাংলাদেশ