ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

শীতের সবজির পর্যাপ্ত সরবরাহেও দামে অস্বস্তি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২১ দুপুর ৩:৩৩

রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও দামে খুব একটা প্রভাব পড়েনি। এখনো চড়া দামেই সবজি কিনতে হচ্ছে নগরবাসীকে। কিছু কিছু সবজির দাম কমলেও বেশিরভাগ সবজির দাম এখনো ক্রেতাসাধারণের নাগালের বাইরে। মাছ-মুরগিসহ অন্যান্য নিত্যপণ্যের দামেও চড়াভাব লক্ষ্য করা গেছে। শুক্রবার (২৬ নভেম্বর) রাজধানীর শ্যামলী, কারওয়ান বাজার ও হাতিরপুল বাজারে এ চিত্র দেখা গেছে।

কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি শিম ৬০ থেকে ৮০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, মাঝারি আকারের বাঁধাকপি ৫০ টাকা, মাঝারি আকারের ফুলকপি ৫০ থেকে ৬০ টাকা, মুলা ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৭০-৮০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকায় বিক্রি হচ্ছে। গোল সাদা আলু ২৫ টাকা, গোল লাল আলু ৩০ টাকা, টমেটো ১৫০ থেকে ১৬০ টাকা, গাজর ১২০ টাকা এবং আকারভেদে প্রতিটি লাউ ৪০-৬০ টাকা, শালগম প্রতি কেজি ৬০ টাকা ‍এবং পেঁয়াজ গত সপ্তাহের মতো ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ঝিঙের কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। করলা ৬০ থেকে ৮০ টাকা, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা, কাঁচকলার হালি ৩০ থেকে ৩৫ টাকা, লালশাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, মুলাশাকের আঁটি ১০ থেকে ১৫ টাকায় বিক্রি হচ্ছে। আর পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা। লাউশাক, লালশাক, মুলাশাক আঁটিপ্রতি ১০ থেকে ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলছেন, শীতের শুরুতে নতুন টাটকা সবজি আসছে, তাই দাম বেশি। তাছাড়া আমাদের কিনতে হচ্ছে বেশি দামে, আমরা কম দামে বেচব কী করে?

তবে ক্রেতাদের অভিযোগ, শীতের সময় নতুন নতুন সবজি আসে বাজারে। এতে দাম কমার কথা। কিন্তু বাজারে সবজি প্রচুর এলেও দাম সেভাবে কমছে না। বাজারে প্রতিটি জিনিসের দাম বেশি। পকেট ভরে টাকা নিয়ে এলেও বাজার দিয়ে ব্যাগ ভরা যায় না। এই পরিস্থিতি হলে আমাদের তো টিকে থাকাই মুশকিল হবে।

বাজার ঘুরে দেখা গেছে, অপরিবর্তিত রয়েছে মুরগির দাম। ব্যবসায়ীরা ব্রয়লার মুরগির কেজি বিক্রি করছেন ১৫৫ থেকে ১৬০ টাকা। লাল লেয়ার মুরগি কেজি বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। পাকিস্তানি কক বা সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকা।

মাছ বাজারে দেখা গেছে, এক থেকে দেড় কেজি ওজনের ইলিশ মাছের কেজি বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১২০০ টাকা, রুই মাছের কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩৫০ টাকা। কাতল মাছ ২৪০ থেকে ৩৫০, শিং মাছের কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা। শোল মাছের কেজি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা, তেলাপিয়া মাছের কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৭০ টাকা, চিংড়ি বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকা কেজি দরে।

জামান / জামান

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ