ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্প থেকেও জঙ্গিবাদের উত্থান হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-১১-২০২১ রাত ৮:৪৮

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রোহিঙ্গা ক্যাম্প থেকেও জঙ্গিদের উত্থান হতে পারে। এই সমস্যা যদি শেষ না হয় তাহলে নতুন মাত্রায় জঙ্গিবাদের উত্থান হয়ে যেতে পারে। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক আলোচনা সভায় মন্ত্রী একথা বলেন। ‘উপমহাদেশে জঙ্গি, মৌলবাদী, সন্ত্রাস দমন : সরকার ও নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার ১৩তম বার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা এবং তিন দিনব্যাপী আলোকচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমার থেকে ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে জোর করে আমাদের দেশে, আমাদেরকে দিয়ে দেয়া হয়েছে। আমরা এটুকু বলতে চাই, এই যে ১১ লাখ রোহিঙ্গা, তার ভেতর থেকেও জঙ্গিবাদের উত্থান হতে পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, আমরা যদিও সতর্ক রয়েছি। তারা আমাদের বেড়াজালের মধ্যেই আছে। তারপরও আপনারা দেখেছেন তারা নিজেরা নিজেরা ক্যাম্পের ভেতরেই বিশৃঙ্খলা করছে। এসব নিয়েই আমরা চলছি। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। ফলে যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিরোধ করা সম্ভব।

জঙ্গিবাদ দমনে ভারতসহ অন্যান্য দেশের সহযোগিতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, তারা জঙ্গি দমনে আমাদেরকে সহযোগিতা করা, ইন্টেলিজেন্স শেয়ার করা, তাদের প্রযুক্তি আমাদেরকে দিয়ে আমাদেরকে সহযোগিতা করা- সব কিছু করছেন। সেজন্য এই জিনিসটা আমাদের কাছে আরও সহজ হয়েছে।

অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেন, মুম্বাই হামলার ঘটনা মোকাবেলায় বাংলাদেশ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। কারণ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সঙ্গে এই হামলার অনেক মিল রয়েছে। এ ধরনের সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলনের সভাপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহ-সভাপতি শহীদজায়া শ্যামলী নাসরিন চৌধুরী, মুক্তিযুদ্ধে শহীদ ও ভাষাসৈনিক ধীরন্দ্রনাথ দত্তের পৌত্রী সমাজকর্মী আরমা দত্ত, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) মো. আবদুর রশীদ প্রমুখ।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির