ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বিদেশি বিনিয়োগকারীদের জন্য আমরা উদার শিল্প নীতি গ্রহণ করেছি : শিল্পমন্ত্রী


মো. আলী আবির  photo মো. আলী আবির
প্রকাশিত: ২৬-১১-২০২১ রাত ১০:৩৭
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ দারুণ স্থান। বিদেশি বিনিয়োগকারীদের জন্য আমরা উদার শিল্প নীতি গ্রহণ করেছি। বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প উৎপাদনের কেন্দ্রে পরিণত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে। শুক্রবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুরমা হলে জাপানের সনি কর্পোরেশন কোম্পানির ‘বাংলাদেশে অফিসিয়াল ডিস্ট্রিবিউটর নিয়োগের ঘোষণা‘ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 
 
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন- ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, গৃহায়ণ ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লাহ খন্দকার, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শহীদ-উল মনির এবং রিজিওনাল মার্কেট ডেভেলপমেন্ট কোম্পানি সনি সাউথ-ইস্ট এশিয়ার প্রেসিডেন্ট আতসুশি এন্দো।
 
সিঙ্গাপুর থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আতসুশি এন্দো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডকে বাংলাদেশে সনির অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হিসেবে ঘোষণা করেন।
 
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিশেষ অতিথির বক্তব্যে ডাক ও  টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ আমদানিকারক দেশ থেকে ডিজিটাল পণ্য উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশে রূপান্তর লাভ করেছে। ইতোমধ্যে স্যামসাং, নোকিয়া ও শাওমিসহ ১৪টি কোম্পানি বাংলাদেশে মোবাইল কারখানা স্থাপন করেছে। মেড ইন বাংলাদেশ ব্রান্ডের মোবাইল ও ল্যাপটপ এখন আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে  রপ্তানি হচ্ছে। আমরা কম্পিউটার ও ল্যাপটপসহ আইওটি পণ্য রপ্তানি করছি। তিনি সনিসহ ডিজিটাল পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান সমূহকে বাংলাদেশে তাদের পণ্য উৎপাদনে সরকারের দেওয়া সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান।
 
তিনি দেশে কম্পিউটারসহ ডিজিটাল  প্রযুক্তি বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি প্রণয়ন এরই ধারাবাহিকতায় গত ১৩ বছরের বাংলাদেশ বিশ্বের অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে বলে উল্লেখ করেন। তিনি মেধাস্বত্ত্ব সংরক্ষণের বিষয়ে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে শিল্পমন্ত্রী জানান যে প্যাটেন্ট ও ডিজাইন আইন এখন সংসদে আছে এবং এই আইনের ফলে আমরা দেশি-বিদেশি মেধাস্বত্ত্ব সংরক্ষণে বিশ্বমানের ব্যবস্থা নিতে পারব।

এমএসএম / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির