ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

বাংলাদেশকে আরো ১৮ লাখ ফাইজারের টিকা দিল যুক্তরাষ্ট্র


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১১-২০২১ দুপুর ১১:১০

বাংলাদেশকে ফাইজারের আরো ১৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। নতুন এ চালানসহ কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে মোট ১ কোটি ৬৮ লাখ ডোজ টিকা দিয়েছে দেশটি। শনিবার (২৭ নভেম্বর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

ডিপার্টমেন্ট অফ স্টেট জানায়, মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশকে ১.৭৯ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করেছে। কোনো স্ট্রিং সংযুক্ত না করে যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ অন্যান্যদের জীবন বাঁচানোর জন্য টিকার সমর্থন দিয়ে যাচ্ছে।

এর আগে গত ২৩ নভেম্বর বাংলাদেশকে ১৮ লাখ ফাইজারের টিকা দেয় যুক্তরাষ্ট্র। গত ১০ নভেম্বর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় করোনা বিষয়ক ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির