প্রবাসী ভক্তদের সুখবর দিলেন শাকিব খান
ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের ভক্ত দেশজুড়ে ছড়িয়ে আছে। শহর থেকে বন্দর, সদর থেকে গ্রাম সবখানেই তার পরিচিতি। শুধু দেশ নয়, দেশের বাইরেও অসংখ্য বাঙালি ঢালিউড কিংয়ের ভক্ত। এর মধ্যে যুক্তরাষ্ট্রে রয়েছে বাংলাদেশীদের একটা বড় অংশ। তাদের জন্যই একটি সুখবর দিলেন শাকিব।
আগামী ৪ ডিসেম্বর শাকিবের সঙ্গে দেখা হওয়ার সুযোগ থাকছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালিদের। এ কথা তিনি নিজেই জানিয়েছেন। ফেসবুকে একটি ছবি পোস্ট করে নায়ক লিখেছেন, ‘১৪ নভেম্বর নিউইয়র্কে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নিতে এসেছিলাম। ওই আয়োজনের পর আয়োজকদের অনুরোধে ও যুক্তরাষ্ট্র প্রবাসী বাঙালি ভাইবোনদের সঙ্গে দেখা করতে আগামী ৪ ডিসেম্বর আসছি ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে।’
তারকাদের নাম ভাঙিয়ে বিভিন্ন স্থানেই নানারকম অনুষ্ঠান হতে দেখা যায়। সেরকম কোনো প্রতারণার শিকার যাতে ভক্তরা না হন, সে জন্য সতর্ক করে দিয়েছেন শাকিব। তিনি বলেছেন, ‘এর বাইরে যুক্তরাষ্ট্রের আর কোনো অনুষ্ঠানে আমার কোনো ধরনের অংশগ্রহণ থাকছে না।’
গত ১২ নভেম্বর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব। এরপর চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে নিজের নতুন সিনেমার ঘোষণা দেন। যেটি নির্মাণ করবেন তরুণ নির্মাতা হিমেল আশরাফ। এই সিনেমার ৭০ ভাগ শুটিং হবে লাস ভেগাস, লস অ্যালেঞ্জস, নিউ ইয়র্ক ও হলিউডে। বাকি শুটিং হবে বাংলাদেশে। প্রযোজনা করছে শাকিবের নিজের প্রতিষ্ঠান এসকে ফিল্মস।
উল্লেখ্য, শাকিব খান সর্বশেষ শুটিং করেছেন ‘গলুই’ সিনেমার। সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা নির্মাণ করছেন এস এ হক অলিক। এতে শাকিবের নায়িকা পূজা চেরি। সিনেমাটির জন্য তিনি ৪০ লাখ টাকা পারিশ্রমিক নিয়েছেন বলে শোনা যায়।
এমএসএম / এমএসএম
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য