বাংলাদেশে কৌশানি, এই ফাঁকে অন্য নারীর প্রেমে বনি!
টালিউডের এ প্রজন্মের জুটি বনি সেনগুপ্ত ও কৌশানি মুখার্জি। কেবল সিনেমার পর্দায় নয়, তারা বাস্তব জীবনেও একে-অপরকে ভালোবাসেন। ক্যারিয়ারের শুরুর দিকেই তারা জড়িয়ে পড়েন সম্পর্কে। সেই সুবাদে বেশিরভাগ সিনেমায় একসঙ্গেই দেখা গেছে তাদেরকে।
নিজেদের প্রেম নিয়ে কখনোই লুকোছাপা করেন না বনি-কৌশানি। সোশ্যাল মিডিয়ায় যেমন কাপল ছবি শেয়ার করেন দেদারসে, আবার গণমাধ্যমেও স্বীকার করেন অকপটে।
সম্প্রতি কৌশানি এসেছেন বাংলাদেশে। এখানে তিনি ‘প্রিয়া রে’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় সিনেমাটিতে তার নায়ক শান্ত খান। ইলিশের বাড়ি খ্যাত চাঁদপুর জেলায় হচ্ছে এর শুটিং।
এদিকে কৌশানি যখন বাংলাদেশে, তখন কলকাতায় থেকে অন্য নারীর প্রেমে মজেছেন বনি! সেটা অবশ্য বাস্তবে নয়; সিনেমার জন্যই। ‘আম্রপালি’ নামের নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন অভিনেতা। সম্প্রতি সেটার শুটিং শুরু হয়েছে।
এই সিনেমা পরিচালনা করছেন রাজা চন্দ। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন টালিউডের বাস্তব জীবনের প্রেমী সোমরাজ ও আয়ূষী। কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেল, ত্রিকোণ প্রেমের উপাখ্যান দেখা যাবে সিনেমাটিতে। এখানে সোমরাজ ও আয়ূষীর প্রেমের মাঝে তৃতীয় ব্যক্তি হিসেবে বনির আগমন ঘটবে। এছাড়া থাকবে রাজনীতির সংযোগ।
এসসি এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণাধীন এই সিনেমার শুটিং চলছে পশ্চিমবঙ্গের বোলপুরে। আম্রপালি গাছের একটি নার্সারিকে ঘিরে এগিয়েছে এর গল্প। এতে বনিকে ছকভাঙা চরিত্রে দেখা যাবে বলে জানা গেছে।
উল্লেখ্য, ২০১৫ সালে বনির বিপরীতে ‘পারব না আমি ছাড়তে তোকে’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেন কৌশানি। এরপর থেকে তারা একসঙ্গে ‘তোমাকে চাই’, ‘জানবাজ’, ‘জিও পাগলা’ ইত্যাদি সিনেমায় অভিনয় করেছেন।
এমএসএম / এমএসএম
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী
চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি
‘আন্ধার’ কবে আলোয় আসবে?
জন্মদিনে দিলারা জামান : মেয়েকে কাছে পেয়েছি, এটাই আনন্দের
ক্যারিয়ারের নতুন মাইলফলকে সামান্থা
মানুষের গল্প বলতে চাই
চেনা ফর্মে ফিরছেন কাজল আরেফিন অমি
গ্ল্যামার জগতের অন্ধকার দিক তুলে ধরলেন আঁচল
খ্যাতির মোহে ‘অহংকারী’ হয়ে উঠেছিলেন সামান্থা!