সাগরে লঘুচাপের আভাস, হতে পারে ঘূর্ণিঝড়
দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে। শনিবার সন্ধ্যায় পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে। লঘুচাপটি নিম্নচাপে রূপ নিলে তা থেকে আগামী কদিনের মধ্যেই ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় হলে এর নাম হবে ‘জাওয়াদ’।
আবহাওয়া কর্মকর্তা হাফিজুর রহমান জানিয়েছেন, বঙ্গোপসাগরের দক্ষিণে আন্দামান দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি লঘুচাপ সৃষ্টির আভাস দেখা দিয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এটিকে নিম্নচাপ হতে হলে বেশ কয়েকটি ধাপ পার করতে হবে। নিম্নচাপ কিংবা পরবর্তী অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে কয়েকদিন অপেক্ষা করতে হবে।
আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রোববার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ২২ মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১০ মিনিটে। আগামী পাঁচ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি