সম্পর্ক ভাঙার গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত
বছর খানেক হলো একসঙ্গে বসবাস করছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। গত আগস্টেই তারা সন্তানের বাবা-মা হয়েছেন। যদিও বিয়ে করেছেন কিনা, সেটা এখনো জানা যায়নি। তবে বিতর্ক-সমালোচনা ছাপিয়ে তারা দারুণভাবেই অতিবাহিত করছিলেন সময়।
এরই ফাঁকে কয়েক দিন ধরে একটা গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সেটা হলো, নুসরাত ও যশের সম্পর্কে ভাঙনের সুর বাজছে। অবশ্য গুঞ্জনের সূত্রপাত হয়েছে তাদেরই ইনস্টাগ্রাম পোস্ট থেকে। দু’জন আলাদাভাবে ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছিলেন।
দু’দিন চুপ থাকার পর এবার গুঞ্জনের জবাব দিলেন নুসরাত। তবে সরাসরি কিছু বললেন না। আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিলেন। ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন তিনি। যেখানে নাচছেন যশ ও মিমি চক্রবর্তী। ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘উইকেন্ডিং… #ড্যাডি #মাসি।’
নুসরাতের ক্যাপশনে বোঝাই যাচ্ছে, তিনি ছেলে ঈশানকে নিয়ে অবসর কাটাচ্ছেন আর টেলিভিশনে যশ ও বান্ধবী মিমির নাচের ভিডিও দেখছেন। আর যশকে ট্যাগ করার মধ্য দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, কিছুটা অভিমান হয়ত হয়েছে। কিন্তু একসঙ্গেই তারা আছেন।
গত শুক্রবার (২৬ নভেম্বর) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লেখা পোস্ট করেন নুসরাত। সেখানে লেখা ছিল, ‘যে ঘরে শান্তি নেই, সেই ঘর দুনিয়ার সবচেয়ে খারাপ জেলখানা! আর সবচেয়ে ভাল জেলখানা সেটাই, যেখানে ভালবাসা আছে। কেউ সেই ঘর ছাড়তে চায় না।’
নুসরাতের ওই স্ট্যাটাসের পাল্টা স্টোরি দেন যশ। তিনি লেখেন, ‘কেন জেলখানায় বন্দি হয়ে আছো? দরজা তো খোলাই আছে!’
এরপরই গুঞ্জনের ডালপালা গজায়। যশরাতের মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে বলে কানাঘুষা শুরু হয়। তবে সেসব গুঞ্জনের ইতি টেনে দিলেন নুসরাত।
এমএসএম / এমএসএম
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য