নারী ক্রিকেট দলের সাফল্যে উচ্ছ্বসিত মারিয়া নূর
ইতিহাস গড়ে প্রথমবারের মতো নারীদের ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। করোনাভাইরাসের নতুন ধরন ও সংক্রমনের কারণে স্থগিত হয়ে গেছে জিম্বাবুয়েতে চলমান মেয়েদের বিশ্বকাপ বাছাই। সেখানে দুর্দান্ত খেলছিল বাংলাদেশ। জিতেছিল প্রথম দুই ম্যাচ। শেষ ম্যাচটিতে থাইল্যান্ডের কাছে কাছে হেরে গেলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বিশ্বকাপে চলে গেছে নিগার সুলতানার দল।
বাংলার বাঘিনীদের এমন সাফল্যে দারুণ উচ্ছ্বসিত দেশের ক্রিকেট অনুষ্ঠানের জনপ্রিয় সঞ্চালক ও অভিনেত্রী মারিয়া নূর
শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বাংলাদেশের নারী ক্রিকেটারদের এই সাফল্যে আমি সত্যিই অনেক আনন্দিত, উচ্ছ্বসিত! এবারের ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছিল তারা। এরপর হারিয়েছিল যুক্তরাষ্ট্রকে। করোনার কারণে বাছাই পর্ব বন্ধ না হয়ে পুরোটা হলেও বাংলাদেশের মেয়েরা এবার বিশ্বকাপে যেতো।’
মারিয়া নূর আরও বলেন, ‘আমার বিশ্বাস নিজেদের প্রথম ওয়ানডে বিশ্বকাপেও চমক দেখাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই দলের বেশ কয়েকজন ম্যাচ উইনার আছে। সবচেয়ে বড় কথা তারা শেষ পর্যন্ত লড়াই করতে জানে। প্রথম ওয়ানডে বিশ্বকাপটাকে আমাদের নারীরা স্মরণীয় করে রাখবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, করোনার কারণে বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল হওয়ায় আইসিসির সবশেষ ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী ২০২২ বিশ্বকাপে সুযোগ দিয়েছে তিনটি দেশকে। বাংলাদেশ ছাড়া অপর দুই দল হলো পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।
এমএসএম / এমএসএম
তারা এখন ‘টক অব দ্য টাউন’-এ
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন
বিদায় নিচ্ছে ‘কফি উইথ করণ’
পাপারাজ্জিদের সতর্ক করলেন ফারাহ খান
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য