চরফ্যাসনে চর কুকুরি-মুকরিতে নৌকা ও ওসমানগঞ্জে আনারস মার্কা বিজয়ী
ভোলার চরফ্যাসন উপজেলার সাত ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে চর কুকরি-মুকরি ইউপিতে নৌকা মার্কার প্রার্থী আবুল হাসেম মহাজন ৪১৮৪ বিজয়ী ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী সলিমুল্লাহ আনারস ১০ এবং মোটরসাইকেল প্রার্থী কবির হোসেন ৭৪৬ ভোটে পরাজিত হন।
ওসমানগঞ্জ ইউপিতে আনারস মার্কার প্রার্থী আবুল কাশেম মোল্লা ৭৩৯০ ভোট পেয়ে বিজয়ী ও নৌকা প্রতিকে সাবেক চেয়ারম্যান আশ্রাফুল আলম ফোটন ৩১০১ ভোট এবং আবু তাহের চশমা প্রতিকে ২১০, হাত পাখা ৪৫২ ভোটে পরাজিত হয়েছেন। অপর পাঁচটি ইউপিতে প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীরা বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন।
রবিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়।নির্বাচনে বড় ধরনের কোনো সংঘর্ষের ঘটনা না হলেও নির্বাচনীয় ফলাফল কে কেন্দ্র করে বিচ্ছিন্ন ঘটনায় আবদুল্লাহ পুর তিন ওয়ার্ডে ১৬ জন ও অন্য ছয়টি ইউপিতে ২০ জন আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এছাড়াও ভোটকেন্দ্রে বহিরাগত প্রবেশের দায়ে এবং বিভিন্ন অপরাধে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।আওয়ামী লীগ মনোনীত বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান’রা হলেন- নৌকা প্রতীকের আব্দুল্লাহপুর ইউনিয়নে আল ইমরান প্রিন্স আবুবকরপুরে মোঃ সিরাজ জমাদার, রসুলপুরে জহিরুল ইসলাম, নজরুল নগর মো. রুহুল আমিন, চর মানিকা ইউনিয়নে সফিউল্লাহ হাওলাদার।
এমএসএম / জামান
শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি
রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক
গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত
কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন
শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা
রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ
জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ
রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত
আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত
শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু
রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯