ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ডিআরইউর নির্বাচন কাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১১-২০২১ দুপুর ১১:২৮

আগামীকাল মঙ্গলবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন। মোট ২১টি পদের মধ্যে ১৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১ জন প্রার্থী। আর বাকী দুটির মধ্যে তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে কামাল মোশারেফ এবং আপ্যায়ন সম্পাদক পদে মুহাম্মদ আখতারুজ্জামান বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন। ডিআরইউ নির্বাচনে শীর্ষ দুই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন প্রার্থী। এর মধ্যে সভাপতি পদে ৫ জন ও সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কবির আহমেদ খান, নজরুল ইসলাম মিঠু, রিয়াজ চৌধুরী, সাখাওয়াত হোসেন বাদশা, সৈয়দ শুকুর আলী শুভ। আর সাধারণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জামিউল আহসান সিপু, মো. মঈন উদ্দিন খান, মসিউর রহমান খান, নূরুল ইসলাম হাসিব, তোফাজ্জল হোসেন।

এবারের নির্বাচনে সহ-সভাপতি পদে নির্বাচন করছেন চারজন। তারা হলেন- আবুল বাশার নুরু, আতিকুর রহমান, ওসমান গণি বাবুল, রাশেদুল হক। দুটি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় সম্পাদকীয় ৯টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন করে মোট ১৮ জন প্রার্থী। এদের মধ্যে যুগ্ম সম্পাদক পদে লড়ছেন মঈনুল আহসান ও শাহনাজ শারমীন। অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এস এম এ কালাম ও শাহ আলম নূর। সাংগঠনিক সম্পাদক পদে আব্দুল্লাহ আল কাফি ও সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন কাওসার আজম ও রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক পদে প্রার্থী হলেন জান্নাতুল ফেরদৌস পান্না ও তাপসী রাবেয়া আঁখি, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের বিপরীতে প্রার্থী কামাল উদ্দিন সুমন ও এম. উমর ফারুক, ক্রীড়া সম্পাদক পদের বিপরীতে প্রার্থী মাসুদা লিসা ও মো. কবিরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নাদিয়া শারমিন ও সায়ীদ আবদুল মালিক, কল্যাণ সম্পাদক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন জাহাঙ্গীর কিরণ ও কামরুজ্জামান বাবলু।

এছাড়া কার্যনির্বাহী সদস্য ৭টি পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯ জন প্রার্থী। তালিকা অনুযায়ী তারা হলেন হাসান জাবেদ, মাহমুদুল হাসান, মহসিন বেপারী, মো. আল-আমিন, মো. তানভীর আহমেদ (তানভীর আহমেদ), মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), এসকে রেজা পারভেজ, সোলাইমান সালমান, সুশান্ত কুমার সাহা।

ডিআরইউয়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে আজ। সংগঠনটির নেতৃত্ব নির্বাচনে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। সকাল ৯ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এই ভোটগ্রহণ চলবে।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির