মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়তে হলো ইয়াসিরকে
নিজেকে কিছুটা দুর্ভাগা ভাবতে পারেন ইয়াসির আলী রাব্বি। বাংলাদেশও ভাবতে পারে নিজেদের। আগের দিন ব্যাট করতে নামা এই ব্যাটার খেলছিলেন নিখুঁত এক ইনিংস। সেই তাকেই কিনা মাঠ ছাড়তে হলো কনকাশন নিয়ে!
শর্ট বলে দুর্বলতা আছে তার। সেটা গতকাল বিকেলেই বোঝা যাচ্ছিল কিছুটা। বিষয়টা নজর এড়ায়নি পাকিস্তানেরও। শাহিন শাহ আফ্রিদি, হাসান আলীরা তাই সেটাকেই কাজে লাগাতে চাচ্ছিলেন। ক্রমাগত শর্ট বলে নাড়িয়ে দিতে চাচ্ছিলেন তাকে।
সেই এক শর্ট বলই ক্ষতিটা করল তার। ৩০তম ওভারের পঞ্চম বলে শাহিন বলটা করেছিলেন ব্যাক অফ লেন্থে। সেটাই ডাক করে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়াসির। তবে তার অনুমানকে মিথ্যে প্রমাণ করে বলটা তার কাছে গেল খানিকটা নিচু হয়ে। আঘাত হানলো তার হেলমেটে।
মাথায় আঘাত যেহেতু, বড় কিছুর শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না আদৌ। তবে চিকিৎসক দলের তাৎক্ষনিক তৎপরতায় নিশ্চিত হওয়া যায়, খুব বড় কিছু হয়নি তার। সিদ্ধান্ত নেন ব্যাট করে যাওয়ার।
তবে নুমান আলীর পরের ওভার খেলার পরই সিদ্ধান্ত বদলালেন তিনি। সেই কনকাশন নিয়েই ফিরলেন প্যাভিলিয়নে। ফলে ৭২ বলে ৩৬ রানে আপাতত থামল ইয়াসিরের যাত্রা।
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়