জ্যাকলিনকে মাটি কোপাতে বলেছেন সালমান খান
একদিকে সালমান খান মাটি কোপাচ্ছেন, ফসল ফলাচ্ছেন। অন্য দিকে ট্রেডমিলে দৌড়াচ্ছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এ সময় জ্যাকলিনকে ধমক দিয়ে সালমান বললেন, ‘বোকার মতো ট্রেডমিলে দৌড়াচ্ছ কেন? মাটি কোপাও!’
কেন এ ভাবে বকুনি দিলেন ভাইজান? সালমানের কথায়, ‘‘মাটি কুপিয়ে, ফসল ফলিয়ে মনে হয়, সারা দিনে কিছু একটা করলাম।’’ তার মতে, ট্রেডমিলে দৌড়নোর চেয়ে মাটি কোপানো ভালো। তাতে মেদও ঝরে, ফসলও ফলে।
গত বছর করোনার কারণে সাধারণ মানুষ-সহ তারকারাও ঘরবন্দি ছিলেন। বলিউড সুপারস্টার সালমান খানও ব্যতিক্রম নন। তবে সে সময়টায় মুম্বাই শহরে নিজেকে বন্দি না রেখে পানভেলে নিজের বাগানবাড়িতে ডেরা বেঁধেছিলেন 'টাইগার'। কিন্তু একা একা মাসের পর মাস কাটাতে কারই বা ভাল লাগে! তাই বন্ধুবান্ধবদেরও সঙ্গে নিয়েছিলেন ‘ভাইজান’। সেই তালিকায় ছিলেন জ্যাকলিন ফার্নান্ডেজ।
সম্প্রতি কপিল শর্মার অনুষ্ঠানে সেই দিনগুলোর কিছু মজার ঘটনার কথা তুলে ধরলেন এই তারকা। সেখানেই জ্যাকলিনকে বকুনি দেওয়ার গল্পও শুনিয়েছেন। তার কথা দর্শকরা যথারীতি হেসে গড়াগড়ি খায়।
গত বছর অভিনেতা তার পানভেলের বাগানবাড়ির কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তাতে কৃষকদের সম্মান জানিয়ে নিজের ছবি দিয়েছিলেন। একটিতে মাটি কোপানোর পরে কাদা মাখা শরীরে বিশ্রামরত। তা ছাড়া, আর একটি ভিডিও দেখা যায়, ট্র্যাক্টরে চেপে কৃষিকাজ করছেন তিনি।
সূত্র : আনন্দবাজার
এমএসএম / এমএসএম
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন