ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

আনুশকার অভিযোগ, ‘কোহলি বাড়ি থাকে না’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯-১১-২০২১ দুপুর ১২:২২

বর্তমান সময়ের অন্যতম 'পাওয়ার কাপল' ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সেভাবে কথা বলতে দেখা যায় না তাদের। তবে, একে-অপরের প্রতি ভালোবাসা জাহির করার কোনও সুযোগও ছাড়েন না এই তারকা জুটি। একে-অপরের ছবিতে আদরে ভরা কমেন্ট বা একটু খুনসুটি করতে দেখা যায় প্রায়ই।

এই যেমন রোববার (২৮ নভেম্বর) সোশ্যাল মিডিয়ায় আনুশকার সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন বিরাট। নির্জন প্রান্তরে নদীর ধারে বোল্ডারের ওপর পাশাপাশি বসে আছেন তারা। আর ছবির ক্যাপশনে লিখেছেন, ‘তুমি পাশে থাকলে যে কোনও জায়গই বাড়ি মনে হয়’। ছবিতে আনুশকাকে ট্যাগও করেছেন ক্যাপ্টেন!

সেই ছবিতে কমেন্ট করতে ভোলেননি আনুশকা। অভিনেত্রী লিখেছেন, ‘একদিকে ভালো, কারণ তুমি তো খুব কম বাড়িতে থাকো’। সঙ্গে হাসি আর ভালোবাসার ইমোজি। বিরাট আর আনুশকা জুটি এমনিতেই বেশ জনপ্রিয়। আর তারকা জুটির একসাথে কোনও ছবি পেলেই নিমেষে ভাইরাল হয়ে যায়।

উল্লেখ্য, চলতি বছরের ২১ জানুয়ারি বিরাট-আনুশকার কোল আলো করে আসে ভামিকা। মেয়ের সঙ্গেই বেশিরভাগ সময় কাটান তারা। এমনকী, মেয়ে আর বউকে সাথে নিয়েই ক্রিকেট ট্যুরে যান বিরাট।

সূত্র : হিন্দুস্তান টাইমস

এমএসএম / জামান

রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও

বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি

মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ

‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার

তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু

মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব