ইয়াসিরের কনকাশন বদলি সোহান
চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে পানি পানের বিরতির আগেই শাহিন শাহ আফ্রিদির বাউন্সার ইয়াসির আলীর হেলমেটে আঘাত করে। পরে মাঠে ফিজিও আসার পর তার সঙ্গে কথা বলে খেলা চালিয়ে গেলেও, পানি পানের বিরতির সময় ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন এই মিডলঅর্ডার ব্যাটার।
তিনি উঠে যাওয়ায় উইকেটে আসনে মেহেদী হাসান মিরাজ। তবে ইয়াসিরের কনকাশন বদলি হিসেবে নুরুল হাসান সোহানের নাম নিশ্চিত করা হয়েছে। তিনি মাঠে ব্যাট ও বল দু'টিই করতে পারবেন।
এর আগে সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিন মাঠে নেমেই বিপাকে পড়ে বাংলাদেশ। পাকিস্তান পেসার হাসান আলীর বলে বোল্ড হন মুশফিকুর রহিম। ৩৩ বলে ১৬ রান করেন তিনি। এরইসঙ্গে স্বাগতিকরা দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে।সোমবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পারকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির চতুর্থ দিন মাঠে নামে বাংলাদেশ।
এর আগে তৃতীয় দিনের খেলা শেষে ৪ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। পাকিস্তানের প্রথম ইনিংস ২৮৬ রানেই গুটিয়ে দিয়ে পাওয়া টাইগারদের ৪৪ রানের লিড দিন শেষে দাঁড়ায় ৮৩ রানে। ১২ রান নিয়ে অপরাজিত থাকেন মুশফিক, ৮ রানে ব্যাটে ছিলেন ইয়াসির আলী।
এমএসএম / এমএসএম
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়