ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

অবরোধের ঘোষণা দিয়ে রাস্তা ছাড়ল শিক্ষার্থীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-১১-২০২১ দুপুর ৩:৪৯

রাজধানীর রামপুরায় আন্দোলনরত শিক্ষার্থীরা আজকের মতো তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করেছে। আগামীকাল বুধবার (১ ডিসেম্বর) বেলা ১১টায় তারা আবারো রাস্তা অবরোধের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বিকেল পৌনে ৩টার দিকে এ ঘোষণা দেয় তারা।

শিক্ষার্থীরা জানিয়েছে, নিরাপদ সড়ক নিশ্চিতে তাদের কিছু নির্দিষ্ট দাবি আছে। আগামীকাল সব দাবি উপস্থাপন করা হবে। প্রতিটি কলেজ থেকে আরো বেশি করে শিক্ষার্থী নিয়ে আগামীকাল মাঠে নামবে তারা।

খিলগাঁও মডেল কলেজের এক শিক্ষার্থী জানায়, আমাদের সুনির্দিষ্ট কিছু দাবি রয়েছে। রাজধানীতে হাফ ভাড়া নির্ধারণ করা হয়েছে। তবে আমরা সারাদেশেই ভাড়া হাফ করার দাবি জানাই। আমাদের আরো দাবি রয়েছে। সবকিছু গুছিয়ে আগামীকাল বেলা ১১টায় আবারো মাঠে নামব।

এ সময় আন্দোলন সফল করতে রাজধানীর সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের রাস্তায় নামার আহ্বান জানিয়েছে তারা।

জামান / জামান

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী

অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে

‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’

আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী

সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি

ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট

কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন

প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন

বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি

বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন

সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি

কৃষিকে লাভজনক খাতে পরিণত করার আহ্বান রাষ্ট্রপতির