ঢাকার বাইরের শিক্ষার্থীদের ফুল ভাড়া : এনায়েত উল্ল্যাহ
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে হাফ ভাড়া কার্যকরের ঘোষণা দিয়েছেন বাস মালিকরা। আগামীকাল ১ ডিসেম্বর থেকে এটি কার্যকর হবে। শুধুমাত্র ঢাকায় হাফ ভাড়া নেওয়া হবে। ঢাকার বাইরের শিক্ষার্থীদের দিতে হবে ফুল ভাড়া। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।
তিনি বলেন, ভ্রমণকালে বাসে ছাত্র-ছাত্রীদের অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। প্রয়োজনে তা প্রদর্শন করতে হবে। ব্যক্তি মালিকানাধীন বাসে চলাচলের ক্ষেত্রে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শিক্ষার্থীরা হাফ ভাড়ার সুবিধা পাবেন। সরকারি ছুটিসহ স্কুল-কলেজের মৌসুমি ছুটির সময়ে হাফ ভাড়া কার্যকর হবে না।
হাফ ভঅড়া শুধু ঢাকার ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানান খন্দকার এনায়েত উল্ল্যাহ। ঢাকার বাইরের জেলাগুলোতে যেসব শিক্ষার্থী চলাচল করবেন তাদের বাসের পূর্ণ ভাড়া পরিশোধ করতে হবে।
সংবাদ সম্মেলনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দ্রুত ঘরে ফেরার অনুরোধ জানান সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা।
জামান / জামান
প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী
অপরিকল্পিত নগরায়ণের কারণে আবাদি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে
‘অকার্যকর বিদ্যুৎকেন্দ্রের পেছনে মাসে ২০০-৩০০ কোটি টাকা ব্যয় হতো’
আব্দুল হাই সিকদারের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী
সংসদ ভবন এলাকায় সোলার প্যানেল স্থাপনের সুযোগ খতিয়ে দেখছে কমিটি
ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্য চলাকালে বাংলাদেশের ওয়াকআউট
কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবেঃ জহির উদ্দিন স্বপন
প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সম্পদ: সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
ই-জাতীয় সংসদ প্রকল্প পর্যালোচনায় ডেপুটি স্পিকারের নেতৃত্বে কমিটি
বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে সুপারিশ প্রণয়নে কমিটি গঠন
সমুদ্র সম্পদের সম্ভাবনা কাজে লাগাতে সমন্বিত উদ্যোগ জরুরি